সাজেকে ঘণ্টা ব্যাপী গোলাগুলি, শিশু আহত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩২ পিএম

সাজেকে ইউপিডিএফ (প্রসিত) ও জেএসএসের (সন্তু লারমা) মধ্যে ঘণ্টা ব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে। স্থানীয়রা বলছেন, অন্তত ৩০০ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে এবং এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সাজেক রুইলুই অস্থায়ী হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার দুপুর তিনটা থেকে ঘণ্টা ব্যাপী রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গণ্ডামারা এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত শিশুর নাম রোমিও ত্রিপুরা। সে গণ্ডারামছড়া এলাকার ফবেন ত্রিপুরার ছেলে। 

সাজেক ইউনিয়নের সিয়ালদাহ লুই এলাকার মেম্বার জোপ্পুইথাং ত্রিপুরা জানান, দুপুর তিনটা থেকে থেমে থেমে আনুমানিক ২৫০-৩০০ রাউন্ড গুলাগুলির শব্দ শোনা গেছে। এসময় গুলির শব্দে আতঙ্কিত হয়ে দৌড়ে ঘরে যাওয়ার পথে রোমিও ত্রিপুরা গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিজিবির সিয়ালদাহ লুই বিওপিতে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাজেক রুইলুই অস্থায়ী হাসপাতালে পাঠানো হয়। 

সাজেক থানার সার্কেল অফিসার ও রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল জানান, শিশুটির চিকিৎসার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। 

এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন তিন দিনের অবকাশ যাপনে সাজেক অবস্থান করছেন। ফলে সাজেকসহ আশপাশের এলকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি নজরদারী বাড়ানো হয়েছে। এর মধ্যেই পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএসের এর মধ্যে ভয়াবহ এই বন্দুক যুদ্ধের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

গত চার ফেব্রুয়ারি সাজেকের মাচালং ব্রিজ পাড়ায় ইউপিডিএফের দুই সদস্য দীপায়ন চাকমা ও আশিষ চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যার জন্য জেএসএসকে (সন্তু লারমা) দায়ি করেছে ইউপিডিএফ।

একাত্তর/এসি
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর