বাঘাইছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৯ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় ইউপিডিএফ প্রসিত গ্রুপের এক সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত ১০ টার দিকে বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কনসার্ট দেখার সময় মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায় দুই সন্ত্রাসী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ইউপিডিএফ প্রসিত গ্রুপের সদস্য নিপুণ চাকমার (৩৫) মরদেহ রোববার  দুপুর ১২ টায় উদ্ধার করেছে পুলিশ। 

এই হত্যাকাণ্ডের জন্য জেএসএস এমএন লারমা গ্রুপকে দায়ী করে ইউপিডিএফ। তবে এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করে জেএসএস এমএন লারমা গ্রুপ।

ইউপিডিএফ প্রসিত দলের বঙ্গলতলী এলাকার সমন্বয়ক আর্জেন্ট চাকমা বলেন, বোধিপুর এলাকায় অনুষ্ঠান চলাকালে সেখানে ইউপিডিএফের বেশ কয়েকজন সদস্য দাড়িয়ে কথা বলার সময় জেএসএস এমএন লারমা দলের দুই সন্ত্রাসী অতর্কিত ব্রাশফায়ার করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে নিপুণ চাকমা চোগা মৃত্যুবরণ করেন। এই হত্যাকাণ্ডের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এদিকে, জেএসএস এমএন লারমা দলের উপজেলা সভাপতি জ্ঞানজীব চাকমা বলেন, এই হত্যার সাথে জেএসএস এমএন লারমা দল কোনোভাবেই জড়িত নয়। এ হত্যাকাণ্ড ইউপিডিএফের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটেছে বলে দাবি করেন তিনি। 

গত ৪ ফেব্রুয়ারি সাজেকের মাচালং ব্রিজপাড়ায় ইউপিডিএফের দুই সদস্য দীপায়ন চাকমা ও আশিষ চাকমাকে একইভাবে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় জেএসএসের সন্তু লারমা দলেকে দায়ী করে ইউপিডিএফ। পরে নিহত দীপায়ন চাকমার স্ত্রী এশিয়া চাকমা বাদি হয়ে সাজেক থানায় মামলা করলেও এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বাঘাইছড়ির সার্কেল অফিসার ও রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকাটি দুর্গম এবং রাত হওয়ায় মরদেহ উদ্ধার করতে দীর্ঘ সময় লেগেছে। মরদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

 

একাত্তর/জো
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সশস্ত্র সদস্যরা তাকে...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর