কুমিল্লায় ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১২:৫৯ পিএম

কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদের উপনির্বাচনে একটি ভোটকেন্দ্রের বাইরে দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে।

শনিবার সকাল ১০টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন জানান।

কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার ২৭ টি ওয়ার্ড ও ১০৫টি কেন্দ্র নিয়ে এই সিটি করপোরেশন। ঘড়ি প্রতীকে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু,বাস প্রতীকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার , হাতি প্রতীকে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম ও ঘোড়া প্রতীকে  কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার দাবি করেছেন, সংঘর্ষে আহত দুই ব্যক্তি তার সমর্থক। তাদের নাম-জহিরুল ইমসলাম ও মো. তুহিন।

সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কায়সার সাংবাদিকদের বলেন, মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে বাস প্রতীকের প্রার্থী তাসমীন বাহার সূচনার সমর্থকদের সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষ বাধে।

রিটার্নিং কর্মকর্তা ফরহাদ বলেন, ১৯ নম্বর ওয়ার্ডের ৭৪, ৭৫ ও ৭৬ নম্বর কেন্দ্র তিনটি পাশাপাশি। সংঘর্ষে আহত হয়েছে দুজন।

তিনি বলেন, তবে ঘটনা কেন্দ্রের বাইরে। ভোট চলছে। ঘটনাস্থলে নির্বাচন কর্মকর্তা ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য এবং নির্বাহী হাকিম রয়েছেন।

২০২২ সালের কুসিকের তৃতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেয়া হবে।

কেএসএইচ
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর