এনজিওর ঋণের চাপে বৃদ্ধার মৃত্যুর অভিযোগ

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০১:৫৭ পিএম

ফেনীর ছাগলনাইয়ায় হোসনে আরা নামের এক বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধোঁয়াশা। অভিযোগ আছে, গ্রামীণ ব্যাংকসহ একাধিক এনজিও কর্মীদের চাপ সইতে না পেরে তিনি অসুস্থ হয়ে মারা যান।

এমনকি, টাকা আদায়ে হোসনে আরার বাড়ির নারীদের তুলে নেয়ার হুমকিও দেয় এনজিও কর্মীরা। আর স্বজনদের অভিযোগ, তাকে জামানত রেখে আরেক নারী ঋণ নেয়ার পর হোসনে আরা সেই টাকা চাইতে গেলে, বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়।

ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর সতর গ্রামের হোসনে আরার স্বামী ও দুই ছেলে থাকেন সৌদি আরব। দুই পুত্রবধূ নিয়ে বাড়িতেই থাকতেন তিনি।

হোসনে আরার সরলতার সুযোগ নিয়ে তার ও পরিবারের অন্য সদস্যদের নামে গ্রামীণ ব্যাংকসহ ১৫টি এনজিও থেকে ৪০ লাখ টাকা ঋণ নেন প্রতিবেশী নাছিমা আক্তার। কিন্তু ১৩ লাখ টাকা পরিশোধের পর আর কিস্তি না দিয়ে সটকে পড়েন তিনি। এরপর থেকে টাকার জন্য হোসনে আরাকে চাপ দিতে থাকেন এনজিওকর্মীরা। এমনকি তার বাড়ি থেকে নারীদের তুলে নেয়ারও হুমকি দেন।

হোসনে আরার স্বজনরা জানান, চাপ সইতে না পেরে গত ২৫শে মার্চ নাছিমার বাড়িতে যান হোসনে আরা। এরপর গভীর রাতে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করলে ছয়দিন পর তিনি মারা যান। হোসনে আরাকে কোনোভাবে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বলে স্বজনদের অভিযোগ।

স্থানীয় জনপ্রতিনিধি মহামায়া ইউনিয়ন পরিষদের সদস্য জাকির আহাম্মদ জানান, হোসনে আরার মতই এনজিওর ঋণের জালে আটকা পড়েছেন উত্তর সতর গ্রামের অনেক নারী।

এদিকে, ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী জানান, ভিসেরা রিপোর্ট ছাড়া হোসনে আরার মৃত্যুর কারণ বলতে পারবেন না চিকিৎসকরা। ভিসেরা রিপোর্ট হাতে এলে অভিযোগের সত্যতা জানা যাবে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে, হোসনে আরার মৃত্যুর খবরে গা-ঢাকা দিয়েছেন এনজিও কর্মীরা। গ্রামীণ ব্যাংকের মহামায়া ইউনিয়ন শাখা অফিস খোলা থাকলেও সেখানে পিয়ন ছাড়া কোন কর্মকর্তা নেই, ফোনও বন্ধ রেখেছেন তারা।

 

একাত্তর/জো
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় পড়া শুরু করেছে হাইকোর্ট।  
আলোচিত ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর চূড়ান্ত রায় ঘোষণার জন্য সোমবার (২৪ আগস্ট) দিন নির্ধারণ করেছে হাইকোর্ট।
দিনাজপুরের বিরামপুর এবং ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ১৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর