বান্দরবানে ব্যাংক লুট, ম্যানেজার অপহরণ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০১:০৯ এএম

বান্দরবানের রুমা উপজেলা সদরে সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও অস্ত্র লুট করেছে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা। ওই ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করেছে লুটকারীরা।

মঙ্গলবার রাত নটার দিকে এ ঘটনা বলে জানিয়েছেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম।

তবে ঠিক কী পরিমাণ অর্থ লুট করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দিদারুল আলম জানান, মঙ্গলবার রাত ৯ টার দিকে, কেএনএ‘র ৭০ থেকে ৮০ জনের একটি সশস্ত্র দল রুমা সোনালী ব্যাংকে হানা দেয়। এসময় অস্ত্রের মুখে ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের জিম্মি করে তাদের ১০টি অস্ত্র ছিনিয়ে নেয়। এসময় পাশের ইউএনও অফিসের নিরাপত্তা কর্মীরা এগিয়ে আসলে তাদেরকেও আটক করে চারটি অস্ত্রও নিয়ে নেয়। পরে ব্যাংকের সামনের মসজিদ থেকে ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দীনকে আটক করে তার কাছ থেকে ভল্টের চাবি নিয়ে টাকা লুট করে এবং নিজাম উদ্দীনকে ধরে নিয়ে যায়।

তিনি আরও জানান, ছিনিয়ে নেয়া অস্ত্রের মধ্যে রয়েছে পুলিশের আটটি চাইনিজ রাইফেল, দুটি এসএমজি, আনসারদের চারটি শট গান, এসএমজির ৬০ রাউন্ড, চাইনিজ রাইফেলের ৩২০ রাউন্ড এবং শর্টগানের ৩৫ রাউন্ড গুলি। এরই মধ্যে গোটা এলাকা ঘিরে অভিযান শুরু করে সেনাবাহিনী ও পুলিশ ।

উপজেলার সরকারি সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাসের টাকা ভল্টে ছিলো।

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ; যারা পাহাড়ে ‘বম পার্টি’ নামে পরিচিত। তারা নিজেদের পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক অঞ্চলের অনগ্রসর জনজাতিগুলোর ‘প্রতিনিধিত্বকারী’ নিজেদের পরিচয় দেয়।

সংগঠনটি একটি স্বায়ত্তশাসিত অঞ্চল চায়। যা ‘কুকি-চিন রাজ্যে’ নামে পরিচিত হবে। যেখানে চাকমা,মারমা ও ত্রিপুরারা থাকবে না। থাকবে বম, খিয়াং, পাংখুয়া, লুসাই, খুমি ও ম্রোরা।

পাহাড়ে তাদের আস্তানায় জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার সদস্যরা সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছিলো বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর আগে গণমাধ্যমকে জানিয়েছিলো।

কেএসএইচ
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর