ম্যানেজার উদ্ধারে ও পাহাড়ি সন্ত্রাসী ধরতে যৌথ অভিযান

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৩:৫০ পিএম

বান্দরবানের রুমাতে সোনালী ব্যাংকে ব্যাপক লুটপাট ও অপহরণের পর পাহাড়ি সন্ত্রাসীদের ধরতে এবং অপহৃত ম্যানেজারকে উদ্ধারে যৌথ অভিযানে নেমেছে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রুমা উপজেলা সদরে মঙ্গলবার রাত নটার দিকে সোনালী ব্যাংকে হামলা চালিয়ে অস্ত্রসহ ব্যাপক লুটপাট চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। তাদের হাতে ছিলো ভারী অস্ত্রশস্ত্র।

সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ১৪টি অস্ত্র লুট করেছে বলে নিশ্চিত করা হলেও, কত অর্থ খোয়া গেছে তা নিশ্চিত করতে পারেননি কেউ।

বুধবার সকালে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন বলেন, ৭০ থেকে ৮০ জনের মতো সশস্ত্র সন্ত্রাসীরা রুমার সোনালী ব্যাংকে হানা দেয়।

অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের। ছিনিয়ে নেয়া হয় তাদের ১০টি অস্ত্র।

এসময় পাশের ইউএনও অফিসের নিরাপত্তা কর্মীরা এগিয়ে এলে তাদেরকেও আটক করে ছিনিয়ে নেয়া হয় আরো চারটি অস্ত্র। সব মিলিয়ে লুট করা হয় ১৪ অস্ত্র।

এরপর সশস্ত্র সন্ত্রাসীরা যায় পাশের মসজিদে। সেখানেই তারাবির নামাজ পড়ছিলেন সোনালী ব্যাংক রুমা শাখার ব্যবস্থাপক নিজাম উদ্দিন। মসজিদ থেকে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পর পরই গোটা এলাকা ঘিরে ফেলেছে একাধিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুরু হয়েছে সেনাবাহিনী ও পুলিশের ব্যাপক অভিযান।

আরবি
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর