এবার যৌথ বাহিনীর চেকপোস্টে কেএনএফের হামলা 

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১০:০৮ এএম

বান্দরবানে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কেএনএফের সন্ত্রাসী কর্মকাণ্ড চলছেই। এবার আলীকদম উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে তারা।

তবে পাল্টা প্রতিরোধে টিকতে না পেরে পালিয়ে গেছে কেএনএফের সন্ত্রাসীরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সন্ত্রাসী সংগঠন কেএনএফের সাম্প্রতিক কর্মকাণ্ডে বান্দরবানের কয়েকটি উপজেলায় বিশেষ করে থানচিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেখানকার রাস্তাঘাট, বাজার হয়ে গেছে জনমানবশূন্য।

থানচিতে কোনোও দোকানপাট খোলেনি। পুরো এলাকাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।    

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাতে থানচি বাজারে পুলিশ ও বিজিবির সঙ্গে গোলাগুলিতে টিকতে না পেরে পালাতে শুরু করে সন্ত্রাসীরা।

থানচি-আলীদকম সড়কের ২৬ মাইল এলাকা দিয়ে গাড়ি করে যাওয়ার সময় সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ চেকপোস্টে বাধা পেয়ে সেখানে গুলি চালায় তারা।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমান বলেন, রাত পৌনে একটার চেকপোস্টে তল্লাশির জন্য একটি গাড়িকে থামার সংকেত দেয়া হয়। কিন্তু গাড়িটি না থেকে চেকপোস্ট ভেঙে চলে যাওয়ার চেষ্টা করে।

‘বাধা পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এরপর পুলিশ ও সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়। শেষমেশ ধোপে টিকতে না পেরে পালিয়ে যায় সন্ত্রাসীরা,’ বলেন তিনি।

এর আগে থানচি বাজারে পুলিশ ও বিজিবির সঙ্গে কেএনএফ সদস্যদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় যৌথ বাহিনীর তল্লাশি চৌকিতে বাধা পায় তারা। 

কেএনএফের সঙ্গে র‌্যাবের মধ্যস্থতায় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে রুমার সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার করা হয়। আটটার দিকে তাকে র‍্যাব ক্যাম্পে আনা হয়।

এরপর হঠাৎ করে থানচি বাজার ঘিরে ফেলে সশস্ত্র সন্ত্রাসীরা। থানচি বাজার ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ব্যাপক গুলি চালাতে থাকে তারা।  

গুলির শব্দে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে দিগ্বিদিক ছুটতে থাকে। মুহুর্মুহু গুলির শব্দে দিশেহারা মানুষ, যেদিকে পারে সেদিকেই ছুটতে শুরু করে।

এক পর্যায়ে কেএনএফ সদস্যরা থানচি থানায় হামলা চালায়। এ সময় বিজিবি ও পুলিশ সদস্যরা যৌথভাবে প্রতিরোধ গড়ে তোলে। শুরু হয় গুলি, পাল্টা গুলি। বিজিবি-পুলিশের সঙ্গে টিকতে না পেরে পালাতে থাকে কেএনএফ সদস্যরা।

থানচি-আলীকদম সড়কে ২৬ মাইল এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্টে বাধা পায় তারা। সেখানে প্রতিরোধের মুখে টিকতে না পেরে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

গত তিনদিনে ব্যাংক ডাকাতি, অপহরণ ও প্রকাশ্যে অস্ত্রে মহড়া ও গোলাগুলির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে থানচিতে।

রাস্তাঘাট জনমানবশূন্য, যান চলাচলও চোখে পড়েনি। খোলেনি কোনোও দোকানপাট। পুরো এলাকাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। জরুরি কাজ ছাড়া মানুষ বের হচ্ছে না।

কেএনএফ সদস্যরা পালিয়ে যাওয়ার সময় থানচি-আলিকদম এলাকায় আর্মি-পুলিশের যৌথ চেকপোস্ট রয়েছে। সেখানে তাদের থামানোর চেষ্টা করা হলে চেকপোস্ট লক্ষ্য করে গুলি ছোড়ে।

আরবি
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর