দুশ্চিন্তার মেঘ বমপাড়ায়

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৪:২৫ পিএম

দুশ্চিন্তার মেঘ সামান্য হলেও কেটেছে থানচির পাহাড়ে। মঙ্গল থেকে বৃহস্পতিবার টানা তিন দিন রুমা ও থানচির ব্যাংক এবং থানচি থানা এলাকায় হামলার পর শুক্রবার আর নতুন কোনো ঘটনা দেখেনি থানচিবাসী। 

শনিবার থানচি বাজারে সকাল থেকে পুলিশের টহল দেখে অবশেষে দোকান খুলেছেন বেশিরভাগ ব্যবসায়ী। তবে আতঙ্ক এখনও কাটেনি সাধারণ মানুষের। 

এদিকে যৌথ বাহিনীর অভিযান হতে পারে এমন খবরে স্থানীয় বমপাড়ার বাসিন্দাদের দাবি,  সাধারণ বমদের যেন কুকি চিনের সদস্য ভেবে হয়রানি না করা হয়। 

সরেজমিন থানচিতে সকাল থেকে বাজারজুড়ে পুলিশের টহল দেখা গেছে। অবস্থান ছিল বিজিবিরও। এসব দেখে অনেকেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকান খোলেন।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে থানচির সোনালী ও কৃষি ব্যাংকে হামলার পর আক্রমণকারীরা বমদের বসতি শাহজাহান পাড়ার পথ ধরে বেরিয়ে যায়। তবে এই পরিস্থিতিতে যৌথ বাহিনী ও কুকি চিন উভয়পক্ষের হয়রানির আশঙ্কা আছে সাধারণ বমদের মনে।

এদিকে একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছে সবার নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, বান্দরবানে তিনটি ব্যাংকে ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

মন্ত্রী বলেন, শান্তিপ্রিয় মানুষগুলো এই এলাকায় থাকে। এখানে এ রকম কোনো ঘটনা হবে, আমরা চিন্তা করিনি। হঠাৎ করে কেন ঘটলো, তদন্ত করা হচ্ছে।

এসময় শনিবার থেকেই সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনা করা কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ব্যাংকের টাকা লুট ও হামলার বিষয়ে কারও কোনো গাফিলতি আছে কি না, তা সরকার খতিয়ে দেখবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী, আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত দুই এপ্রিল রাতে এবং তিন এপ্রিল দুপুরে বান্দরবানের রুমা এবং থানচি উপজেলার কৃষি ও সোনালী ব্যাংকের তিনটি শাখায় হামলা চালায় কেএনএফ।

তারা টাকা, অস্ত্র ও গুলি লুট করে, কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে, একজন ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়।

রুমায় সোনালী ব্যাংকে হামলা-ডাকাতি এবং ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণের ঘটনাটি মঙ্গলবার রাতে প্রথম ভাগে ঘটে। থানচিতে কৃষি ও সোনালী ব্যাংকে হামলা হয় বুধবার ভরদুপুরে।

এ নিয়ে দুই উপজেলার মানুষের ভয় আর আতঙ্কের মধ্যে বৃহস্পতিবার রাতে ম্যানেজার নেজাম উদ্দিনকে উদ্ধার করে র‌্যাব। তার কিছু পরেই থানচিতে ব্যাপক গোলাগুলি ঘটনা ঘটে।

হামলাগুলোর ঘটনায় এখন পর্যন্ত তিনটি মামলা হলেও যৌথ বাহিনীর কোনো সুনির্দিষ্ট অভিযানের তথ্য মেলেনি। মামলাগুলোতে কাউকে গ্রেপ্তারও দেখানো হয়নি।

 

একাত্তর/এসি
পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর বছরে ছয় লাখ টাকা চাঁদা দাবির মুখে চরম নিরাপত্তাঙ্কায় চার দিন ধরে বান্দরবান–থানচি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। চাঁদা না দিলে যাত্রী ও পরিবহনশ্রমিকদের অপহরণ এবং বাসে অগ্নিসংযোগের...
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর