কক্সবাজারে বাবা ও ছেলেকে গুলি করে হত্যা

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৫:১০ পিএম

কক্সবাজারে বাবা ও ছেলেকে মারধরের পর গুলি করে হত্যা করেছে মুখোশ পড়া একদল দুর্বৃত্তরা। নিহতের স্বজনদের দাবি, গরুর চোরাকারবার নিয়ে দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। 

রোববার রাতে জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাফর আলম (৫৫) ও তার সন্তান সেলিম (৩৩)। তারা ওই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে রামুর গর্জনিয়ায় দুটি পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একটির পক্ষের মুখোশধারী কিছু দুর্বৃত্ত এসে জাফর ও তার সন্তান সেলিমকে মারধর ও পরে গুলি করে পালিয়ে যায়।

নিহতের স্বজনরা জানান, ২৫ থেকে ৩০ জন সশস্ত্র গরু পাচারকারী অতর্কিত হামলা করেছে। 

রামু থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান জানান, প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। রাতেই মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

একাত্তর/এসি
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর