গুম-খুন ও আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস এ্যানির

আপডেট : ২৭ মে ২০২৬, ০৬:০৪ পিএম

ঈদ উপলক্ষে উপহার গ্রহণ বড়ো বিষয় নয়, উপহার দিয়ে শহীদ পরিবারের ঋণ শোধ করা যাবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আন্দোলন-সংগ্রাম এবং জুলাই আন্দোলনে যেসব পরিবার সন্তান, ভাই, স্বামী কিংবা পিতাকে হারিয়েছেন অথবা গুম ও খুনের শিকার হয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ ও পাশে থাকার জন্যই এ আয়োজন।

বুধবার (২৭ মে) বিকেলে লক্ষ্মীপুরের বশির উল্যা চৌধুরী মিলনায়তনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গুম, খুন ও আন্দোলনে শহীদ হওয়া বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের ৮৯টি পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, যারা গুম হয়েছেন, তাদের অনেকেরই এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। এসব পরিবারের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা রয়েছে। তাদের সন্তানরা চাকরি, ব্যবসা-বাণিজ্য কিংবা শিক্ষাজীবনে বাবার নাম লিখতে গেলেও সংকটে পড়ছে। এছাড়া যারা পঙ্গুত্ববরণ করেছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন কিংবা দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন, তাদের কষ্ট আরও দীর্ঘদিনের।

আন্দোলনে ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে পানিসম্পদমন্ত্রী আরও বলেন, আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগকারী নেতাকর্মীদের পরিবার কখনো একা নয়। আমরা সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করব এবং নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবো।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান লিটন, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান লিটনসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

একাত্তর/এসি
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে।
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা...
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর