লক্ষ্মীপুরে রাতে মুক্তিপণ দাবি, সকালে মিললো নিখোঁজ তরুণের মরদেহ

আপডেট : ০২ মে ২০২৬, ০৭:১৬ পিএম

লক্ষ্মীপুরে তরুণ এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, আগের রাতে তাদের ফোন করে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করা হয়েছিলো। কিন্তু সকাল হতেই পাওয়া যায় মরদেহ।

শনিবার (২ মে) সকালে জেলার রায়পুর উপজেলার ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশের একটি সুপারিবাগানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তরুণের নাম রাজিব (১৮)। সে নিহত উপজেলার দক্ষিণ গাইয়ার চর ফজু মোল্লা স্টেশন এলাকার মোস্তফার ছেলে। 

নিহতের পরিবার জানায়, শুক্রবার (১ মে) রাত আনুমানিক আটটার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর রাজিব নিখোঁজ হন। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। রাজিবের বাবা মোস্তফা জানান, রাত তিনটার দিকে তার মোবাইলে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অজ্ঞাত ব্যক্তিরা। এতে পরিবারের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বেড়ে যায়।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশের একটি সুপারিবাগানের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে রায়পুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি রাজিবের বলে শনাক্ত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজিবের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, শিমুলতলা এলাকার এক ব্যক্তি রাজিবের অটোরিকশা নিয়ে যাওয়ার সময় তাকে সর্বশেষ দেখা গিয়েছিলো। ঘটনার পর থেকেই ওই ব্যক্তি পলাতক বলে জানা গেছে। পুলিশ ওই ব্যক্তির পরিচয় ও ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা যাচাই করছে।

রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহীন মিয়া বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। মুক্তিপণ দাবির বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

একাত্তর/এসি
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...
লক্ষ্মীপুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত...
চেক চুরি ও সই জালিয়াতির মাধ্যমে ৩৬ লাখ টাকার বেশি আত্মসাতের চেষ্টার চাঞ্চল্যকর মামলায় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠানোর...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর