প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা আদায়, গ্রেপ্তার সাত

আপডেট : ০৪ মে ২০২৪, ০৪:৫১ পিএম

কুমিল্লায় প্রেমের ফাঁদে ফেলে বাসায় ডেকে নিয়ে মিলন, ক্যামেরায় সেই ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে এক ব্যক্তির কাছ থেকে ৩৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে সাত জনকে গ্রেপ্তার কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তররা নিজেদের ডিবি পুলিশ ও সাংবাদিকদের পরিচয় দিয়ে টাকা আদায় করে আসছিল।  

অভিযোগ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ অভিযানে চালিয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময়ে চাঁদা আদায়ের জন্য ব্যবহৃত ভুক্তভোগী সই করা সাতটি অলিখিত স্টাম্প, সাতটি খালি চেকের পাতা উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন- ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেয়া সৈয়দ অয়াত উল্যাহ ও ইমরান হোসেন, ভুয়া সাংবাদিক পরিচয় দেয়া মো. মোজাম্মেল হক, চাঁদা আদায়কারী মো. সাখাওয়াত হোসেন, গোপন ভিডিও ধারণ পরিকল্পনাকারী আব্দুর রহিম, ফাঁদে ফেলার বাসার মালিক মোহাম্মদ কোভিদ হোসেন ও পুরো ঘটনার মাস্টারমাইন্ড তাসনুভা আক্তার। 

শনিবার সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান। 

পুলিশ সুপার জানান, কুমিল্লার লাকসাম উপজেলার এক ব্যক্তিকে মোবাইল ফোনে কল করে প্রেমের ফাঁদে ফেলে তাসনুভা। পরিকল্পনা মাফিক ওই ব্যক্তিকে কুমিল্লা সদর উপজেলার বালুতোপা এলাকার একটি বাসায় ডেকে নিয়ে মিলনের পর ভিডিও ধারন করা হয়। 

তিনি জানান, এ সময়ে ঘটনাস্থলেই ডিবি পুলিশ ও সাংবাদিকের উপস্থিতি দেখিয়ে শুরু হয় ভুক্তভোগীর কাছ থেকে চাঁদা আদায়ের কৌশল। প্রতারণার ভিডিও ভুক্তভোগীর ছেলের মোবাইলে পাঠিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে চক্রটি। পর্যায়ক্রমে মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে ২৯ লাখ ৮০ হাজার টাকা চাঁদা আদায় করে। পরে অভিযোগ পেয়ে  ডিবি পুলিশ অভিযান চালিয়ে চক্রটির সাত সদস্যকে গ্রেপ্তার করে। 

একাত্তর/এসি
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর