ভরাট হচ্ছে নদী, প্রাণপ্রবাহ হারাচ্ছে কর্ণফুলী

আপডেট : ০৪ মে ২০২৪, ০৬:১০ পিএম

ভরাট-দখল-দূষণে ছোট হয়ে আসছে দেশের বন্দরশহর চট্টগ্রামের প্রধান নদী কর্ণফুলী। প্রতিদিন কলকারখানা ও ৬০ লক্ষ নগরবাসীর ব্যবহার্য অপরিশোধিত তরল এবং অপচনশীল পলিথিন বর্জ্যের কারণে হুমকির মুখে পড়ছে নদীর প্রাণবৈচিত্র্য।

নদীর প্রাণপ্রবাহ রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের পাশাপাশি পলিথিনবর্জ্য রোধে কার্যকর পদক্ষেপের বিকল্প নেই- বলছেন পরিবেশকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, নদীর বুকে এখানে-ওখানে ভাসছে পলিথিনবর্জ্য। তীরেও একই চিত্র, মানুষের ব্যবহার করা পলিথিনের স্তূপ। খালের মুখে মাটি সরাতে গিয়ে পলিথিনে বারবার আটকে যাচ্ছে ড্রেজারের পাখা।

শুধু পলিথিনই নয়, প্রতিদিন চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গিয়ে সরাসরি মিশছে ৬০ লক্ষ নগরবাসী এবং ৩৫০ এর বেশি কলকারখানার বর্জ্য। আর এতে প্রাণপ্রবাহ হারাচ্ছে কর্ণফুলী। বিলুপ্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছসহ নদীর জীব-বৈচিত্র্য।

দূষণের পাশাপাশি অবৈধ দখল-ভরাটেও ছোট হয়ে যাচ্ছে কর্ণফুলী। ২০১৪ সালেও শাহ আমানত সেতু এলাকা ও চাক্তাই খালের মুখে কর্ণফুলীর প্রস্থ ছিলো প্রায় ৯শ’ মিটার। এখন নদীর প্রস্থ দাঁড়িয়েছে ৪৩০ থেকে ৫১০ মিটারে।

কর্ণফুলী সাম্পান-মাঝি ফেডারেশনের সভাপতি মো. পেয়ার আলী বলেন, আইন কেউ মানছে না।

দূষণ কমাতে কলকারখানার তরলবর্জ্য পরিশোধনে বাধ্যতামূলক ‘ইটিপি’ এবং ওয়াসার সুয়ারেজ সিস্টেম চালুর দাবি পরিবেশকর্মীদের।

চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক আলীয়ুর রহমান জানান, আড়াই থেকে ৩০০ কারখানার বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে।

কর্ণফুলী নদী দখল-দূষণ মুক্ত করতে অভিযানের পাশাপাশি সব খালের মুখে ‘নেট’ বসানোর কথা জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেন, এককভাবে প্রশাসনের পক্ষে কিছু করা সম্ভব না। নদী রক্ষায় সবার এগিয়ে আসতে হবে।

কর্ণফুলী রক্ষায় তীর ঘেঁষে থাকা ছোট-বড় ৮০০ শিল্প কারখানায় নিয়মিত মনিটরিং এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযানের বিকল্প নেই- অভিমত পরিবেশকর্মীদের।

 

একাত্তর/আরএ
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর