২৩ নাবিক নিয়ে রাতে কুতুবদিয়ায় পৌঁছাবে এমভি আবদুল্লাহ

আপডেট : ১৩ মে ২০২৪, ০৪:৫৮ পিএম

সোমালিয়ান জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র নাবিকদের দেশে ফেরার প্রতীক্ষায় দিন কাটাচ্ছে পরিবার। শ্রীলঙ্কার কলম্বো বন্দর ছেড়ে আসা জাহাজটি সোমবার রাতে কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পাথর খালাসের পর জাহাজটি ভিড়বে চট্টগ্রাম বন্দরে। 

ছেলে সোমালি জলদস্যুদের কাছে জিম্মি থাকাকালে শঙ্কায় নির্ঘুম রাত কাটিয়েছেন এম ভি আবদুল্লাহর চিফ অফিসারের মা শাহনূর বেগম। অবশেষে ছেলে ফিরছেন বাড়িতে। তাই শাহনূর বেগমের এখন যেন ঈদের আনন্দ। 

একইভাবে জাহাজের চিফ অফিসার আতিকুল্লাহ খানের ফিরে আসার প্রতীক্ষায় তার শিশু সন্তানেরা। বাবা ফিরলে তাকে নিয়ে ঘুরে বেড়ানোসহ নানান পরিকল্পনা তাদের। 

বাংলাদেশ কন্টেইনার শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন চেয়ারম্যান ফায়াজ খন্দকার বলেন, জিম্মি দশা থেকে মুক্ত হয়ে ‘এম ভি আব্দুল্লাহ’ জাহাজটি সোমালিয়া থেকে ২২ এপ্রিল দুবাইয়ের আল হামরিয়া বন্দরে ভেড়ে। সেখানে কয়লা খালাস শেষে ২৭ এপ্রিল জাহাজটি মিনা সাকার বন্দরে যায়। সেখান থেকে ৫৬ হাজার টন চুনাপাথর বোঝাই করে জাহাজটি রওনা দেয় চট্টগ্রামের উদ্দেশে। 

এদিকে জাহাজ ও নাবিকদের নিরাপদে জিম্মি দশা থেকে মুক্ত করে আনায় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় ও মালিক পক্ষকে ধন্যবাদ জানিয়েছেন মার্কেন্টাইল মেরিন সেক্টর সংশ্লিষ্টরা। 

গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালি দস্যুদের কবলে পড়ে কেএসআরএম মালিকানাধীন কয়লাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। ১৪ এপ্রিল মুক্তিপণ দিয়ে ৩৩ দিনের জিম্মিদশা থেকে মুক্ত হয় ২৩ নাবিকসহ জাহাজটি। 

একাত্তর/এসি
গভীর বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় দুই জেলে গুলিবিদ্ধসহ ১৪ জেলে আহত হয়েছেন। হামলার প্রায় ২০ ঘণ্টা পর নিরাপদে ফেরার পর তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মরাভোলা এলাকা থেকে ৩০ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যুরা। গত বুধ ও বৃহস্পতিবার দুইদিনে অপহরণ করা এসব জেলেদের বনের মধ্যে আটকে রাখা হয়েছে।
পূর্ব সুন্দরবনের টিয়ারচর এলাকায় জেলেদের ওপর হামলা চালিয়ে একজনকে অপহরণ করেছে বনদস্যু শরীফ বাহিনী। দস্যুরা অপহৃত জেলের জন্য মুক্তিপণ দাবি করেছে। 
সুন্দরবনে হান্নান বাহিনীর প্রধান হান্নান শেখসহ সাত জলদস্যুকে অস্ত্রসহ আটক করেছেন কোস্ট গার্ড। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর