সুন্দরবনে হান্নান বাহিনীর প্রধানসহ সাত জলদস্যু অস্ত্রসহ আটক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৪ পিএম

সুন্দরবনে হান্নান বাহিনীর প্রধান হান্নান শেখসহ সাত জলদস্যুকে অস্ত্রসহ আটক করেছেন কোস্ট গার্ড। 

বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের রামপালের খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। 

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন অফিসার লে. কমান্ডার অনিক মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় হান্নান বাহিনী অস্ত্রের মুখে জেলেদের ভিম্মি করে চাঁদাবাজি, অপহরণ, ভয়-ভীতি প্রদর্শনসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। তাদের আটকে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। যার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের রামপালের খেয়াঘাট এলাকা থেকে জলদস্যু হান্নান বাহিনীর প্রধান হান্নান শেখসহ তার বাহিনীর সাত সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুইটি একনলা বন্দুক ও তিনটি রামদা উদ্ধার করা হয়। 

আটক জলদস্যুরা হলেন- মো. হান্নান শেখ (৬৫), মো. রেজাউল শেখ (৫৩), শেখ মো. কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মো. আবু তালেব খান (৪৭), মো. হোসেন আলী শেখ (৫৫) ও মো. হাবিবুর রহমান (৫৫)। তাদের বাড়ি খুলনা ও বাগেরহাট জেলায়। 

বিকেলেই আটককৃত জলদস্যুদেরকে অস্ত্রসহ তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাটের রামপাল থানা পুলিশে হস্তান্তর করেছেন কোস্ট গার্ড।  

আরবিএস
সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
সুন্দরবনের জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় একদল দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীটির কার্যক্রম অব্যাহত রয়েছে। 
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর