টিয়ারচরে জেলেদের ওপর দস্যুদের হামলা, অপহরণ করে মুক্তিপণ দাবি

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৫:১৫ পিএম

পূর্ব সুন্দরবনের টিয়ারচর এলাকায় জেলেদের ওপর হামলা চালিয়ে একজনকে অপহরণ করেছে বনদস্যু শরীফ বাহিনী। দস্যুরা অপহৃত জেলের জন্য মুক্তিপণ দাবি করেছে। 

সোমবার রাত এগারোটার দিকে এ অপহরণের ঘটনা ঘটে। 

সুন্দরবনের জেলে পল্লী শেলারচরের মৎস্য ব্যবসায়ী খুলনার মিঠু কমিশনার মোবাইল ফোনে জানান, তার জেলেরা সোমবার রাতে সুন্দরবনের টিয়ারচর এলাকায় মাছ ধরছিলেন। এ সময় একটি ট্রলারে করে এসে সশস্ত্র জলদস্যুরা জেলেদের ওপর হামলা করে। পরে দস্যুরা ট্রলারের মাঝি মো. ইয়াসিনকে (৩০) জোর করে তাদের ট্রলারে উঠিয়ে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। 

তিনি আরও জানান, অপহৃত ইয়াসিনের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজুরা ইউনিয়নের পিরোজপুর গ্রামে। দস্যুরা যাওয়ার সময় নিজেদের শরীফ বাহিনী পরিচয় দিয়ে দস্যুদের সাথে যোগাযোগ করার জন্য অন্য জেলেদের হাতে দুটি মোবাইল নম্বর দিয়ে যায়। 

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার দিলীপ মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলে অপহরণের ঘটনায় শেলারচরের জেলেদের মাঝে নতুন করে জলদস্যু আতঙ্ক দেখা দিয়েছে। 

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ বলেন, সুন্দরবনে জেলে অপহরণের ঘটনা তাকে কেউ জানায়নি। এ প্রতিনিধির কাছে অপহরণের ঘটনা প্রথমে শুনেছেন জানিয়ে বলেন, অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেবো। 

আরবিএস
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর