সোমালি জলদস্যুদের মুখে বাংলাদেশের মিডিয়ার প্রশংসা

আপডেট : ১৫ মে ২০২৪, ১০:৩১ এএম

একদিন আগে সোমালি জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন এমভি আব্দুল্লাহ জাহাজের নাবিকরা। বাড়ি ফিরে জিম্মি থাকার রুদ্ধশ্বাস নানা ঘটনার বর্ণনা করেছেন তারা। জানিয়েছেন, ঘুমিয়ে থাকাকালেও তাদের মাথার ওপর ছিল একে-৪৭ এর নল। সপ্তাহে গোসল করতে দেওয়া হতো একদিন, ইত্যাদি। তবে তাদের ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে, এমন তথ্য কোনো নাবিক জানান নাই।

তবে নাবিকরা জানিয়েছেন, জলদস্যুরা জাহাজ থেকেই বাংলাদেশের ওপর নজর রাখছিল। আর এটি সম্ভব হয়েছিল মিডিয়ার কল্যাণে। তারা বিভিন্ন সময় বিভিন্ন জাহাজসহ মাছ ধরার ট্রলার ইত্যাদি অপহরণ করে থাকলেও বাংলাদেশের এই জাহাজ অপহরণের পর তথ্য পেতে অনেক সহজ হয়েছে বলে দাবি করেছে জলদস্যুরা।

জাহাজ এমভি আবদুল্লাহর ইলেকট্রিশিয়ান পদে কর্মরত নাবিক বিপ্লব জানিয়েছেন, সোমালি জলদস্যুরা বাংলাদেশের মিডিয়াগুলোর খুব প্রশংসা করেছেন। আহমেদ নামে এক জলদস্যুর বরাত দিয়ে তিনি বলেছেন, তোমাদের নিউজ মিডিয়াগুলো খুব ফাস্ট। আমরা তোমাদের নিউজ প্রতিদিন দেখছি। ওরা তোমাদের নিয়ে খুব চিন্তিত। 

বাড়ি ফেরার পর জাহাজের মালিকপ্রতিষ্ঠান, সরকারসহ বিশেষভাবে মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিপ্লব। বলেছেন, সাংবাদিকরা কেউই আমাদের চিনতেন না। কিন্তু এই বিপদে তারা যেভাবে এগিয়ে এসেছেন, একারণেই হয়তো আমরা জীবিত ফিরে আসতে পেরেছি।

গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালি দস্যুদের কবলে পড়ে কেএসআরএম মালিকানাধীন কয়লাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। ১৩ এপ্রিল মুক্তিপণ দিয়ে ৩২ দিনের জিম্মিদশা থেকে মুক্ত হয় ২৩ নাবিকসহ জাহাজটি।

একাত্তর/এসি
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় পড়া শুরু করেছে হাইকোর্ট।  
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর