বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে দুইজন নিহত

আপডেট : ২৩ মে ২০২৪, ০৮:৫৩ পিএম

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের শ্যারনপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শ্যারনপাড়ার পেনখুপ বম এর ছেলে লাল নুন বম (২২) ও একই ইউনিয়নের বেথানি পাড়ার বাসিন্দা জার থাং বম এর ছেলে থাংপুই বম (১৪) ।

স্থানীয়রা জানায়, সকালের দিকে সুয়ালক ইউনিয়নের শ্যারনপাড়া এলাকায় একদল কেএনফ সদস্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালায়। ওই সময় সেখানে দুইজন নিহত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, ঘটনাস্থল থেকে বিকালের দিকে গুলিবিদ্ধ দুইজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে।

গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অপহরণ, টাকা-অস্ত্র লুটের ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র সংশ্লিষ্টতা থাকার অভিযোগে পাহাড়ে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর অভিযান চলছে।

অভিযানে এখন পর্যন্ত কেএনএফ’র পাঁচ সদস্য নিহত ও ৮৭ জনকে আটক করা হয়েছে এবং ১০ জন কেএনএফ সদস্য নিহত হয়েছেন।

কেএসএইচ
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর