আবার স্থগিত বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন

আপডেট : ০৮ জুন ২০২৪, ০৫:০৪ পিএম

আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ৯ জুন অনুষ্ঠিত হতে যাওয়া রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 

এর আগে ঘূর্ণিঝড় রিমালের কারণে ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপে গত ২৯ মে নির্বাচন স্থগিত করা হয়। এটি পরে ৯ জুন হওয়ার কথা ছিল। কিন্তু আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা দেখা দেওয়ায় দ্বিতীয়বারের মতো বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করে কমিশন। 

বাঘাইছড়ি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, শনিবার দুপুরে নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমানে সই করা এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

এদিকে ভোটের আগের দিন ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ নিবার্চনের দাবিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয় পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। তবে নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় বেলা ১২টা থেকে অবরোধ প্রত্যাহার করে নেয় সংগঠনটি।

তবে অবরোধ চলাকালে মারিশ্যা দিঘিনালা সড়কের ১২ কিলো এলাকায় একটি ওষুধ  কোম্পানির কাভার্ডভ্যান ভাঙচুর, সাত কিলো এলাকায় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। 

এছাড়াও একটি পাথর বোঝাই ট্রাক সড়কের ওপর আড়াআড়িভাবে রেখে চাকার হাওয়া ছেরে দেয় পিকেটাররা।  

অপরদিকে গাড়ি ভাঙচুর, আগুন ও বার বার নির্বাচন স্থগিত করার প্রতিবাদে কয়েক শত ক্ষুব্ধ জনতা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।  এসময় বিক্ষোভ কারীরা সময় মতো ভোটগ্রহণ, জেলা রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে প্রত্যাহার এবং সেনাবাহিনীর মোতায়েনের দাবি জানান। 

পরে তারা বাঘাইছড়ি উপজেলা নির্বাচন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে  রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরীর নেতৃত্বে পুলিশের দুইটি টিম ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

এই উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন দুই জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী। 

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএনলারমা) সমর্থিত বর্তমান চেয়ারম্যান সুদর্শন চাকমা (ঘোড়া)। 

অপর প্রার্থী হলেন- আওয়ামী লীগ নেতা ইতিময় চাকমা অলিভ (আনারস)। স্থানীয়দের ভাষ্য, অলিভ চাকমাকে স্থানীয় আঞ্চলিক সংগঠন সন্তু লারমা জেএসএস ও ইউপিডিএফ সমর্থন দেওয়ায় নির্বাচনকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে।

২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র থেকে ফেরার পথে ৯ কিলোমিটার এলাকায় সন্ত্রাসিদের গুলিতে আট জন নিহত ও ৩৩ জন আহত হন। 

একাত্তর/এসি
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর