টেকনাফে রোগীবাহী স্পিডবোটে মিয়ানমার থেকে গুলি 

আপডেট : ১১ জুন ২০২৪, ০৫:০৭ পিএম

প্রতিবেশী মিয়ানমার থেকে গুলি নিক্ষেপ থামছেই না। এবার রোগী নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিনস যাওয়ার সময় যাত্রীবাহী একটি স্পিডবোট লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি চালানো হয়েছে। 

মঙ্গলবার নাফ নদের মোহনায় নাইক্ষ্যংদিয়াতে এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারোর হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

তবে ক্ষয়ক্ষতি না হলেও প্রায়ই গুলির ঘটনায় টেকনাফ-সেন্টমার্টিনস রুটে চলাচল করতে ভয় পাচ্ছেন দ্বীপবাসী। আর এই অবস্থায় দ্বীপটির ১০ হাজার বাসিন্দা খাদ্য ও চিকিৎসা সংকটে পড়তে যাচ্ছেন বলে দাবি করেছেন।

এদিন টেকনাফে চিকিৎসা নিয়ে স্পিডবোটে সেন্টমার্টিনসে ফিরছিলেন কয়েকজন যাত্রী। যাত্রাপথেই তারা মিয়ানমার থেকে ছোড়া গুলির মুখে পড়েন তারা।

স্থানীয়রা বলছেন, ছোট ডিঙি নৌকা থেকে যাত্রীদের লক্ষ্য করে গুলি করা হয়। স্পিডবোটের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। যদিও সবগুলিই লক্ষ্যভ্রষ্ট হয়েছে। 

এর আগেও বাংলাদেশিদের লক্ষ্য করে কয়েকবার গুলির ঘটনা ঘটেছে। তবে এই সংকটের সুরাহা হচ্ছে না। প্রশাসনের স্থানীয় কর্মকর্তারা বলছেন, সেন্টমার্টিনসে চলাচলের জন্য বিকল্প পথ খুঁজছেন তারা। 

আরবি
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
কক্সবাজারের একটি পাহাড় থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তিরা ওই এলাকার সক্রিয় অপহরণ ও ডাকাতি চক্রের সদস্য। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শিশুটি ২৭ দিন ধরে চিকিৎসাধীন ছিলো।
কক্সবাজারের টেকনাফ সীমান্তে আরাকান আর্মির ছোঁড়া গুলিতে বাংলাদেশি দুই কিশোর আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতালে ভর্তি করেছে।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর