সেন্টমার্টিনে মিয়ারমারের দুই সেনা বিজিবির হেফাজতে

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৪:০৮ পিএম

কক্সবাজার সেন্টমার্টিনে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির দুই সেনা ও রোহিঙ্গাসহ ৩৩ জনকে হেফাজতে রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

শুক্রবার ভোরে ৩৩ জন যাত্রী বোঝাই একটি ট্রলার সেন্টমার্টিন দ্বীপে আটকে যায়। তখন বিজিবি তাদের হেফাজতে নিয়ে যায়।

তাদের স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

তবে তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, নাকি মংডুর অন্য কোনো শহরে যাওয়ার পথে আটকে যায়, তা জানা যায়নি।

বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমারের সরকারি বাহিনীর রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে এদিন ভোরে ৩৩ জন যাত্রী বোঝাই ট্রলারটি সেন্টমার্টিন দ্বীপে ভিড়ে।

মিয়ানমারের মংডু এলাকা থেকে এসব যাত্রী নিয়ে ট্রলারটি প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ প্রতিকূল আবহাওয়ায় ভেসে সেন্টমার্টিনে চলে আসে বলে ধারণা করছেন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমান।

আরবি
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর