নোয়াখালীর সোনাইমুড়ীতে কাভার্ডভ্যান চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা আরোহী ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার বেগমগঞ্জ টু সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া উত্তর ব্রিজ সংলগ্ন মদিনা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. ইয়াছিন (১৭) ও বিউটি আক্তার (২৪)। তারা উপজেলার বজরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বগাদিয়া গ্রামের মৃত বশির উল্যার সন্তান।
স্থানীয় সূত্রে পুলিশ জানায়, সকালে বিউটি আক্তার তার ভাইকে নিয়ে ডাক্তার দেখাতে উপজেলার সোনাইমুড়ী বাজারে যায়। দুপুরে ফেরার পথে অটোরিকশাটি বেগমগঞ্জ টু সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া উত্তর ব্রিজের কাছে আসলে বেগমগঞ্জগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, ঘটনার পর পরই কাভার্ডভ্যানটির চালক পালিয়েছে। পুলিশ আইনি ব্যবস্থা নেবে।
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু