আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি পেলো ১০০ শিক্ষার্থী

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১২:২৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ম বারের মতো অনুষ্ঠিত হয়েছে আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি-২০২৪। শনিবার সরাইল উপজেলার স্বাধীনতা হলে এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

স্বর্গীয় আশুতোষ চক্রবর্ত্তীর পরিবারের পক্ষ থেকে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৩টি শীর্ষস্থানীয় স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি সরাইলের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি দেওয়া হয়। মোট ১০০ জন শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এছাড়া সরাইলের বিভিন্ন কৃতি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তিতে সাফল্যের জন্য তাদের সংবর্ধনা দেওয়া হয়। আর্থিক অনুদানের পাশাপাশি প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীকে মেডেল, ক্রেষ্ট, সার্টিফিকেট ও গিফট বক্স দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং দায়িত্বপ্রাপ্ত বিচারপতি, মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টস, চট্টগ্রাম-২। তিনি তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের পড়াশুনোর প্রতি অধিক মনোযোগী হবার উপদেশ দেন।

বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা বলেন, ‘শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। তাই শিক্ষাব্যবস্থার ওপর সর্বোচ্চ জোর দিতে হবে।’ এমন একটি নান্দনিক ও ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহমূলক বৃত্তি প্রদানের জন্য স্বর্গীয় আশুতোষ চক্রবর্ত্তীর পরিবারকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তির প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্তী।

স্বর্গীয় আশুতোষ চক্রবর্ত্তীর স্ত্রী ও বৃত্তি অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা পুষ্প চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক–২ মো. শহীদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বিপিএম (সেবা) এবং ব্রাহ্মণবাড়িয়ার ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শের আলম মিয়া, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ভূঁইয়া, সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রকিবুল হাসান এবং সরাইল থানার অফিসার ইনচার্জ মো. এমরানুল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে এ রকম শিক্ষা উদ্দীপনামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতা করার জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি এই বৃত্তির কলেবর আরও বৃদ্ধির আহ্বান জানান।

এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ, তাদের অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিগণ তাদের অনুভূতি প্রকাশ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়ার বাচিক শিল্পী মনির হোসেন।

‘আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি’ রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের একটি শিক্ষা সামাজিক উদ্যোগ, যা দীর্ঘদিন ধরে এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা বিস্তারে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে।

 

একাত্তর/জো
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর