চট্টগ্রামেও ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৫:৫৭ পিএম

চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে সোমবার বিকেল পাঁচটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। পুরো এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কোটাবিরোধী আন্দোলনকারীরা ষোলশহর রেল স্টেশন ও দুই নম্বর গেট এলাকায় অবস্থান নিয়েছেন। ফলে ষোলশহর থেকে বহদ্দারহাট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে ছাড়িয়ে আনতে গেলে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ আন্দোলনকারীদের।

সোমবার বিকেলে সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় বাঁধার মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী শাটল ট্রেনের চাবি ছিনিয়ে নেওয়া হয়।

ষোলশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদীন বলেন, শাটল ট্রেনের চাবি বিশ্ববিদ্যালয়ের স্টেশন থেকে জোর করে নিয়ে গেছে একদল শিক্ষার্থী। তবে কারা নিয়েছে তা জানি না।

প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে রোববার রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এর জের ধরে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আন্দোলনকারীরা সমাবেশ ডাকে। ছাত্রলীগের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়া হয় কোটা আন্দোলনকারীরা।

কেএসএইচ
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিনেট সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘জুলাইয়ে এখানকার সবাই কোনো না কোনোভাবে যুক্ত ছিল। বর্তমান বাংলাদেশকে যদি আমরা আসলেই দাঁড় করাতে চাই,...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর