তিন দশক পর দুই হত্যা মামলায় চার জনের মৃত্যুদণ্ড

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৪:১৫ পিএম

কক্সবাজারে দীর্ঘ তিন দশকের বিচার প্রক্রিয়া শেষে আলাদা দুটি হত্যা মামলায় চার জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে করা হয়েছে আর্থিক জরিমানাও।

মঙ্গলবার দুপুরে কক্সবাজার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোশারফ হোসেন এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শওকত বেলাল জানান, ১৯৯৫ সালের ২০ ডিসেম্বর জেলার রামু উপজেলার রশিদ নগরের একটি হত্যা ঘটে। বটতলী বাজারে ওই ছুরিকাঘাতে খুনটি করেন ভারুয়াখালী এলাকার শেরে ফরহাদ।

দীর্ঘ বিচার কার্যক্রম শেষে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামি হিসেবে তিনি আদালতে উপস্থিত ছিলেন।

অ্যাড. শওকত বেলাল আরও জানান, একই আদালতে মহেশখালী উপজেলার মাতারবাড়ি মাইজপাড়ায় জমি বিরোধের জেরে ১৯৯৪ সালের চার মার্চ গুলিতে খুন হন রব্বত আলী। ওই মামলায় তিন জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 

তারা হলেন- আবুল মোনাফ, করিম দাদ ও শামসুল আলম। রায় ঘোষণার সময় তারাও আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষ আদালতের রায়ে সন্তোষ জানালেও ক্ষোভ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন।

একাত্তর/এসি
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া ট্রাইব্যুনালের বিচারককে অবিলম্বে ফৌজদারি মামলার বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে দিতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর