ভাত খেয়ে মেসে ফিরতে পারলেন না ইকরাম

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৮:১২ পিএম

কোটা বৈষম্য আন্দোলনের সহিংসতায় ঢাকার কবি নজরুল কলেজের শিক্ষার্থী ইকরাম হোসেন নিহতের ঘটনায় শোকে স্তব্ধ তার পরিবার। গত ১৯ জুলাই দুপুরের খাবার খেতে বের হয়ে সংঘর্ষে নিহত হয় সে।

ফেনীর পরশুরামের এ মেধাবী শিক্ষার্থী নিহতের ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে।

কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকার কবি নজরুল কলেজের শিক্ষার্থী ইকরাম হোসেন গত ১৯ জুলাই দুপুরের খাবার খেতে বাসা থেকে বের হন। কলেজ সংলগ্ন লক্ষ্মীবাজার এলাকায় নামাজ শেষে সড়কের পাশেই একটি হোটেলে ভাত খান। এসময় পাশেই পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছিলো। এর মধ্যেই মেসে ফেরার পথে পেছন থেকে মাথায় গুলিবিদ্ধ হন ইকরাম।

স্থানীয়রা তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেলে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে পরদিনই গ্রামের বাড়িতে ইকরামের দাফন হয়।

দরিদ্র পরিবারের সন্তান ইকরামের স্বপ্ন ছিলো বিসিএস ক্যাডার হয়ে মানুষের সেবা করার। কিন্তু সেই স্বপ্ন থেকে গেল অধরা। সন্তান হারানোর শোকে কাতর এখন পুরো পরিবার।

নিহতের বাবা মাওলানা আনোয়ার হোসেন বলেন, তাকে পড়াশোনার জন্য ঢাকা দিলাম। সে ওখানে মারা গেলো। আমার অনেক আশা-ভরসা ছিলো।

নিহতের মা রুমি আক্তার বলেন, আমার তো আর কেউ রইলো না। এভাবে যেনো কারো বুক খালি না হয়।

নিহতের ছোট ভাই ইমরান হোসেন ফারুক জানান, তারা ভাইকে অনেক কষ্ট করে ঢাকায় পড়তে পাঠিয়েছেন।

নিহতের বড় বোন জান্নাতুল ফেরদৌস বলেন, ভাই আমাদের একদিন উন্নতি করবে- ভাবতাম। এখন আমাদের কী হবে?

অত্যন্ত ভদ্র ও বিনয়ী স্বভাবের ছিলেন ইকরাম। তার এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।

মাস্টার্স পড়ুয়া ইকরাম হোসেন কাউছার ফেনীর পরশুরামের চিথলিয়া ইউনিয়নের পাগলিরকুল গ্রামের মাওলানা আনোয়ার হোসেনের বড় ছেলে। তিন ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন মেজো।

 

একাত্তর/আরএ
সাম্প্রতিক আন্দোলন-সহিংসতাকে কেন্দ্র করে টানা ২৪ দিন বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেন চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বসিত এ জেলার যাত্রীরা।
কোটা সংস্কার আন্দোলনের পর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সাতদিন পর চালু হয়েছে শেরপুর সদর থানা পুলিশের কার্যক্রম।
কোটা সংস্কার আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ মাহমুদুর রহমান খান সোহেল নামে এক চাকরিজীবী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মোংলায় কোটা আন্দোলনে শহীদদের স্মরণে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর