ফুটপাত দখলমুক্ত ও পণ্যের দাম নিয়ন্ত্রণে মাঠে শিক্ষার্থীরা

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৯:০৫ পিএম

লক্ষ্মীপুরে অবৈধ পার্কিং, ফুটপাত দখলমুক্ত ও পণ্যের দাম নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী উচ্ছেদ অভিযান শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সকালে লক্ষ্মীপুরের উত্তর তেহমুনী, বাগবাড়ি, ঝুমুরসহ লক্ষ্মীপুর পৌর শহরের বেশকিছু  রাস্তার দু’পাশে উচ্ছেদ অভিযান চালাতে দেখা যায়।

পরে পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজারগুলোতে তাদের তদারকি করতে দেখা যায়।

ট্র্যাফিক আইন অমান্য করায় লক্ষ্মীপুর পৌরশহরের ফুটপাতে দাঁড়িয়ে থাকা গাড়ি ও জনগণের চলাচলের রাস্তায় দোকানের পণ্য রাখায় প্রথম দিনের মতো সতর্ক করেন শিক্ষার্থীরা।

এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা ঠেকাতে বাজার মনিটরিংয়ে গিয়ে  সাধারণ শিক্ষার্থীরা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন।

লক্ষ্মীপুর কৃষি বিপণন কর্মকর্তার মনির হোসেনকে সাথে নিয়ে লক্ষ্মীপুর পৌর বাজারের কাঁচা বাজার, মাছ বাজার মাংসের বাজারে মূল্য তালিকা দেখা হয়।

এ সময় শিক্ষার্থীরা বাজারের সব বিক্রেতাকে কোনো ধরনের চাঁদা না দেয়ার জন্য উৎসাহ দেন।

শিক্ষার্থীরা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ তথা গণঅভ্যুত্থানের পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে লক্ষ্মীপুরবাসীর জীবন যাবন। সড়কে ট্র্যাফিক পুলিশ না থাকায় লক্ষ্মীপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লাঠি ও বাঁশি নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করে যাচ্ছেন।

পুলিশ আসলে পুলিশকে সহযোগিতাসহ এ কাজ অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের প্রধান সম্মনয়ক পারভেজ মোশারফ বলেন, লক্ষ্মীপুর পৌর শহরের সড়কের দুপাশে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং করার পাশাপাশি দোকানের মালামাল ফুটপাতের উপরে রাখার কারণে যানজটের সৃষ্টি হয়। অবৈধ পার্কিং যানজট নিরসন ফুটপাত দখলমুক্ত ও পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযানে নেমেছেন তারা।

লক্ষ্মীপুর মহিলা কলেজ এর শিক্ষার্থী শ্রাবন্তী বলেন,লক্ষ্মীপুর পৌর শহর প্রশস্ত হয়েছে যাতে করে সাধারণ মানুষ ও গাড়িসহ যানবাহন নিরাপদে যানজটমুক্ত চলাচলের জন্য। অথচ লোকজন ফুটপাত দিয়ে চলাচল করতে পারে না। ফলে মেইন রাস্তায় নেমে চলাচল করতে হয়, যার কারণে যানজটের সৃষ্টি হওয়ার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা বাড়ছে। এজন্য জনগণকেই সচেতন করতে তারা অন্য শিক্ষার্থীদের নিয়ে মাঠে কাজ করছেন।

একাত্তর/আরএ
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর