বান্দরবানে চেয়ারম্যান অপসারণের দাবিতে অবস্থান ধর্মঘট

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১২:৪৪ পিএম

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের অপসারণের দাবিতে অবস্থান ধর্মঘট করছে ‘সচেতন নাগরিক সমাজ’।

সোমবার সকালে মেঘলা এলাকার  বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রবেশ পথে এ অবস্থান ধর্মঘট শুরু হয়।

ধর্মঘট পালনকারীরা বলেন, দীর্ঘ সময় ধরে দুর্নীতিবাজ ক্যা শৈ হ্লা  চেয়ারম্যান পরিষদের অন্য সদস্যদের যোগসাজশে বৈষম্যমূলক নিয়োগ, অস্তিত্ববিহীন ভুয়া প্রকল্প বানিয়ে সরকারি টাকা আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতিতে লিপ্ত ছিলেন। যার ফলে তিনি বর্তমান পরিস্থিতিতে পলাতক রয়েছে।

এছাড়া  অবৈধ উপায় অবলম্বন করে যে সমস্ত অপকর্ম ও দুর্নীতি করেছে সেগুলো বৈধ করতে গত তিন দিন ধরে তিনি অফিসে না এসেও আত্মগোপন থাকা অবস্থায় সরকারি ফাইলে স্বাক্ষর করে যাচ্ছে।

তাই ফাইলে স্বাক্ষর করা বন্ধ করে অতিদ্রুত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান ও সদস্য দ্রুত পরিবর্তন কর নতুন চেয়ারম্যান -সদস্য নিয়োগের দাবি জানানো হয়।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. মাসুম বিল্লাহ জানান, প্রতিদিনের মতো সোমবারও অফিস করতে এসে সচেতন নাগরিক সমাজের অবস্থান ধর্মঘটের কারণে অফিস করতে পারেননি তিনিসহ সকল জেলা পরিষদের কর্মচারীরা।

একাত্তর/আরএ
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর