কক্সবাজার সৈকতে ভেসে আসছে বিভিন্ন ধরনের বর্জ্য

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৫:৫৭ পিএম

বর্জ্যে ভরে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত। মঙ্গলবার সকাল থেকে সাগরের ঢেউয়ের সাথে ভেসে আসা ময়লা আবর্জনায় পা রাখার জায়গা মিলছে না সাগর তীরে। এতে হতাশ সৈকতে আসা পর্যটকরা।

তারা বলছেন, বর্জ্যের কারণে নানা দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, কক্সবাজার সৈকতের বালিয়াড়ী পর্যটকে মুখর থাকার কথা থাকলেও সৈকত জুড়ে এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা রকম বর্জ্য। যার মধ্যে আছে বড় বড় গাছ, খুঁটি, স্যান্ডেল, বোতল, মাছ ধরার জালসহ নানান জিনিস।

সৈকতের লাইফ গার্ড কর্মীরা বলছেন, পুরো সৈকত এখন ময়লা আবর্জনায় ভরা। মঙ্গলবার  সকাল থেকে ভেসে আসা এই আবর্জনায় সৈকতে পা রাখার সুযোগ নেই।

কক্সবাজারে সৈকতে এখন যে ক’জন পর্যটক আছেন তারা খুবই হতাশ এমন বর্জ্য দেখে। বলছেন, পানিতে নামতে পারছেন না তারা। আবার  কখনো কখনো বর্জ্যের আঁচড়ে আহত হচ্ছেন।

সৈকত পাড়ের বাসিন্দাদের দাবি, গত বন্যায় মিয়ানমার ও আশপাশের পাহাড় থেকে সাগরে ভেসে যাওয়া গাছ ও ময়লা আবার তীরে ফেরত আসছে।

এদিকে কক্সবাজার জেলা প্রশাসন সাগর থেকে ভেসে আসা বর্জ্য সরাতে তৎপর না হলেও স্থানীয়রা জ্বালানী হিসেবে ব্যবহারের জন্য নিজেরাই কিছু বর্জ্য সরিয়ে নিচ্ছেন।

একাত্তর/আরএ
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর