যে কারণে ট্রিপল মার্ডার, রহস্য উন্মোচন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৮ পিএম

কুমিল্লার হোমনায় আলোচিত ট্রিপল মার্ডারের মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আসফিকুজ্জামান আকতার এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার বিকেলে আদালতে তোলা হলে ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন অভিযুক্ত আক্তার হোসেন সুমন। এর আগে ওইদিন রাতে হোমনার শ্রীমদ্দি চরের গাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হোমনা থানা পুলিশ।

গ্রেপ্তার আক্তার হোসেন শ্রীমদ্দি চরের গাঁও এলাকার বাসিন্দা।

ঘাতক সুমন ভুক্তভোগী নিহত মাহমুদা বেগমের দুঃসম্পর্কের আত্মীয়।

পুলিশ জানায়, সুমনের সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো নিহত মাহমুদা বেগমের। ওই নারীর স্বামী বাড়িতে না থাকলে অবাধে আসা-যাওয়া করতো সুমন। তাদের মধ্যে আর্থিক লেনদেনও ছিলো। সম্প্রতি মাহমুদা বেগম অন্য পুরুষের সাথে ফোনে কথা বলা ও টাকার লেনদেন নিয়ে বিতর্ক হয় সুমনের সাথে।

এরই জেরে গত ৪ সেপ্টেম্বর রাতে চেতনানাশক ওষুধ মেশানো আখের রস ও সিঙ্গারা খাইয়ে ঘরের সবাইকে অচেতন করে সুমন। পরে ঘরে থাকা তিনজনকেই তিনি শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর কাঠের লাঠি দিয়ে পিটিয়ে সবার মুখ ও মাথা থেঁতলে দেন।

হোমনা থানার ওসি জয়নাল আবেদীন জানান, তিন জনকে হত্যার ঘটনায় নিহত মাহমুদার বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করার পর ঘটনার রহস্য উদঘাটনে নামে পুলিশ।

পুলিশ সুপার মো. আসফিকুজ্জামান আকতার জানান, হোমনা থানা পুলিশ অভিযান চালিয়ে শ্রীমদ্দি চরেরগাঁও এলাকায় নিজ বাড়ি থেকে সুমনকে গ্রেপ্তার করে।

একাত্তর/আরএ
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর