১৪৪ ধারা প্রত্যাহার, রাঙ্গামাটি-খাগড়াছড়িতে চলছে অবরোধ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৫ পিএম

রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার করে নিলেও অবরোধ চলছে। ফলে পরিবহণ চলাচল বন্ধ থাকার পাশাপাশি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানও খোলেনি। 

রোববার দুপরের রাঙ্গামাটির পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করে জেলা প্রশাসন। খাগড়াছড়িতে করা হয়েছিলো শনিবার। 

এদিকে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে হতাহতের ঘটনার পর ডাকা অবরোধে দুই বন্ধ রয়েছে পরিবহণ চলাচল। খোলেনি দোকানপাট-মার্কেট।

বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা-র ডাকা শনিবার থেকে চলছে ৭২ ঘণ্টার অবরোধ। পাশাপাশি চলছে পরিবহণ শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট।

এতে রাঙ্গামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন এলাকার সঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে। রোববার অবরোধের সময় খাগড়াছড়ির বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা।

বুধবার একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালার পাহাড়ি-বাঙালি সংঘর্ষ হয়। সেখানে আরো তিনজন নিহত হন। 

সংঘর্ষের জের ছড়িয়ে পড়ে রাঙ্গামাটিতেও। বহু দোকানপাট, বাড়িঘর ও গাড়ি ভাঙচুর করা হয়। দেয়া হয় আগুন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয় ১৪৪ ধারা। শনিবার স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টাসহ উচ্চপদস্থ কর্মকর্তারা খাগড়াছড়ি ও রাঙ্গামাটি যান। 

 

আরবি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা স্বাভাবিক পর্যায়ে নেমে আসায় আট দিন পর স্পিলওয়ের (পানি নির্গমন পথ) ১৬টি জলকপাট পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার আইনি জটিলতা ও...
চ্যাম্পিয়ন্স লিগের ফুটবল রাত মানেই যে হৃদস্পন্দন বাড়িয়ে দেয়া নাটকীয়তা, তা আরও একবার হাড়েনাহাড়ে টের পেলো ফুটবলবিশ্ব! দুই গোলে পিছিয়ে পড়ার অবিশ্বাস্য ধাক্কা সামলে নিয়ে দুর্দান্ত এক কামব্যাকের গল্প...
দেশের সকল ধর্মের মানুষের জন্য সমান নাগরিক অধিকার, নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে শারদীয়...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও তাঁর মেয়ের করুণ মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড় ৮টার দিকে বাড়বকুণ্ড আনোয়ারা জুট মিল সংলগ্ন বিদ্যুৎ অফিসের সামনে দ্রুতগামী একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর