অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করলো প্রশাসন

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৯:৫৫ পিএম

রাঙ্গামাটির সাজেক ও তার আশপাশের এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসব এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে ৪ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত সংক্রান্ত নির্দেশনা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত সংক্রান্ত এই নির্দেশনা জারি করেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, আইনশৃঙ্খলার  সার্বিক পরিস্থিতি ও পর্যটকদের  নিরাপত্তার বিষয় বিবেচনা করে ৪ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।

এর আগে রাঙ্গামাটি জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন এবং দ্বিতীয় দফায় বাড়িয়ে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন ও তৃতীয় দফায় ১-৩ অক্টোবর পর্যন্ত তিন দিন সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, রাঙ্গামাটির সাজেকসহ পার্শ্ববর্তী এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একাত্তর/আরএ
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর