প্রতীকের বাবার চিন্তা কমালো এক ভার্চুয়াল সংগঠন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ এএম

গাইবান্ধার মেধাবী শিক্ষার্থী প্রতীক কুমার সরকার এবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এমন খবরে একদিকে প্রতীকের বাবার চোখে যেমন আনন্দ অশ্রু, অন্যদিকে কপালে চিন্তার ভাঁজ! কী করে মেটাবেন এই ভর্তির খরচ!

‘মেডিকেলোত ভর্তি হলে ছোলটা ডাক্তার হবি, কিন্তু ভর্তি পরিখাত পাস করি হামারঘরক চিনতাত ফেলাচে। একন হামরা ভর্তির ট্যাকা পামো কোনটে?’ 

কথাগুলো বলছিলেন, প্রতীকের বাবা গাইবান্ধা শহরের কালীবাড়িপাড়ার হোটেল শ্রমিক প্রবীর সরকার। 

দেশের বিভিন্ন গণমাধ্যম ও সোস্যালে প্রতীকের বাবার এমন অসহায় অবস্থা দেখে এগিয়ে এসেছে ১৯৯৮ সালে এসএসসি ও ২০০০ সালে এইচএসসি শিক্ষার্থীদের  ‘সনাতন ৯৮-০০’ নামের ভার্চুয়াল একটি সামাজিক সংগঠন।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে গাইবান্ধায় প্রতীকের বাড়িতে গিয়ে সংগঠনটির পক্ষ থেকে তার লেখাপড়া সহায়তায় ২০ হাজার টাকা বাবা প্রবীর সরকারের হাতে তুলেন দেন সংগঠনটির সদস্যরা।

এসময় প্রতীকের বাবা প্রবীর সরকার সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সমাজে এমন সুহৃদ থাকলে কেউই অসহায় বোধ করবে না। 

প্রতীক কুমারের মা বীথি সরকার বলেন, যাদের সঙ্গে আমাদের কোনো আত্মীয়তা বা সম্পর্ক নেই, এমনকি যাদের আমরা কখনও দেখিনি তারাই আমাদের এই কঠিন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন।

সংগঠনটির এডমিন রাজীব মজুমদার বলেন, একটি মেধা, একটি সম্ভাবনা অকালে হারিয়ে যাবে এটি মেনে নেওয়া যায় না। আমরা সংগঠনটির পক্ষ থেকে খুব সামান্য কিছু সহযোগিতা পরিবারটিকে করেছি।

আরও পড়ুন: ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হলো কৃষকের সোনার ফসল

তিনি আরও বলেন, পরিবারটিকে আশ্বস্ত করেছি তাদের সঙ্গে যোগাযোগ থাকবে এবং আমরা তাদের পাশে থাকবো।

এ সময় সংগঠনের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অর্ণব দত্ত রায়,  পলাশ চন্দ্র পাল,  শ্রাবণী সাহাসহ স্থানীয়রা। 

 

একাত্তর/এসি

টাইমলাইন: সনাতন বন্ধুরা সনাতন মানুষের পাশে
১৮ এপ্রিল ২০২২, ১৬:৪৮
প্রতীকের বাবার চিন্তা কমালো এক ভার্চুয়াল সংগঠন
অদম্য মেধা, কঠোর পরিশ্রম আর অভাবের সঙ্গে নিরন্তর লড়াই করে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ফারজানা আক্তার। ইচ্ছে ছিল ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করার। কিন্তু দারিদ্র্যের কঠিন...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর