নোয়াখালীতে মা ও মেয়েকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার আরো দুই

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৬:২৫ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা-মেয়েকে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণের মামলায় আরো দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই জন হলেন- রাজীব রাজু (৩০) ও রাশেদ (৩৫)।

র‌্যাব ১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার গোলাম মোরশেদ জানান, গত ২১ আগস্ট নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর এলাহি ইউনিয়নের দুর্গম চরাঞ্চল চর বালুয়াতে ঘর থেকে তুলে নিয়ে মা ও মেয়েকে দল বেঁধে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ২৭ আগস্ট কোম্পানিগঞ্জ থানায় ধর্ষণ মামলা হলে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য র‌্যাব অভিযানে নামে।

গোয়েন্দা নজরদারিতে বুধবার রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামি রাজু ও রাশেদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দু’জনই ঘটনার সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

একাত্তর/আরএ
নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসএ টিভির সাবেক সিনিয়র রিপোর্টার এস কে সৌরভের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামের জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক সুলতানা বেগম...
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
রাজধানীর যানজট কমানো, গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যাত্রীসেবার মান উন্নয়নে চারটি উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ২০ বছরের বেশি পুরোনো বাস সড়ক থেকে সরিয়ে নেওয়া,...
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এক মারাত্মক সাইবার ঝুঁকির থাবায় এবার কাঁপছে দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক! পিএইচপি প্রোগ্রামিং ভাষার আন্তর্জাতিক নিরাপত্তা ত্রুটিকে কেন্দ্র করে সম্ভাব্য...
প্রথম দুই দিনে বৃষ্টির ঘ্যানঘ্যানে বাগড়ায় খেলা হয়েছিল মাত্র ৪৩ ওভার! প্রতিকূল আবহাওয়া আর ভেজা মাঠ দেখে মনে হচ্ছিল, পোর্ট এলিজাবেথ টেস্ট বুঝি ড্রয়ের খাতাতেই নাম লেখাতে যাচ্ছে। কিন্তু ক্রিকেটের বাইশ...
পাবনার সাঁথিয়া পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব মুজাহিদ ফকিরের ব্যক্তিগত ফেসবুক আইডি’র স্টোরিতে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর