পথচারীকে চাপা দিয়ে প্রাণ হারালেন বাইক চালকও

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৬:৩৯ পিএম

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারানো একটি মোটরসাইকেলের চাপায় এক পথচারী ও বাইকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে জেলার কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের হাফিজিয়া মাদ্রাসা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তাৎক্ষণিক একজনের পরিচয় জানা গেছে। তিনি উপজেলার সাহেবের হাট ইউনিয়নের চর জগবন্ধু এলাকার বদ্দার বাড়ির বজলু মাঝির ছেলে নাহিদুল ইসলাম নাহিদ (২৮)। 

নিহত মামা মো. খোকন জানান, নাহিদ সড়ক মেরামত করা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার ছিলেন। বিকেলে হাজিরহাট থেকে কাজের সাইট নাসিরগঞ্জ যাওয়ার পথে তার বাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়। গুরুতর আহত পথচারীসহ তাকে স্থানীয়রা উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মো. রাশেদ দুই জনকেই মৃত ঘোষণা করেন।

কমলনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, মরদেহ দুটি ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

একাত্তর/এসি
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর