বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেছেন, সংস্কারের নামে দেশে নির্বাচনকে দীর্ঘায়িত করা হচ্ছে। তাই প্রথম সংস্কার হওয়া উচিত অতি দ্রুত নির্বাচন দেওয়া।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার এএম উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় শামীম বলেন, পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের আন্দোলন একক কারো কৃতিত্ব নেই। গত ১৭ বছর শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাঠ তৈরি করার ফসল। শেখ হাসিনার পতনের এক দফা আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্রদের সমর্থন ছিল বলে হাসিনা সরকারের পতন হয়েছে।
হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক খোকনের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আবদুর রহমান।
অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি আলা উদ্দিন, সাবেক আহবায়ক শওকত হোসেন সাখাওয়াত, সাবেক সাধারণ সম্পাদক লিসানুল আলম লেনিন, দ্বীপ সরকারি কলেজের সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহ হিল মুজিদ নিশানসহ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সড়ক নির্মাণে দুর্নীতি, প্রকৌশলী-ঠিকাদারের বিরুদ্ধে মামলা