ঘুমন্ত শ্রমিকের ওপর বন্যহাতির আক্রমণ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০১:২৯ পিএম

বান্দরবানে খাবারের খোঁজে লোকালয়ে আসা বন্য হাতির আক্রমণে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) ভোরে জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের ইছহাক মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহতের নাম মো. কালু (৫০)। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের আক্কেল আলীর ছেলে। কালু একটি পানের বরজে শ্রমিকের কাজ করতেন। 

স্থানীয়রা জানায়, পাহাড়ে খাদ্য সঙ্কটে প্রায়ই বন্যহাতির দল লোকাল‌য়ে চ‌লে আস‌ছে। ভোর চারটার দিকে গহীন পাহাড় থেকে একদল বন্যহাতি ওই এলাকায় চ‌লে আসে। পরে হাতিগুলো খাবারের খোঁজে একটি খামার ঘরে ঢুকে যায়। এ সময় খামা‌রের ভেত‌রে ঘুমি‌য়ে থাকা কালুও ওপর আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তা‌কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে যায়। সেখানে চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী জানান, ঘটনা তদন্ত করে ক্ষতিগ্রস্ত প‌রিবার‌কে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া হবে। 

লামা থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন, কোনো অভিযোগ না থাকায় প্রাথ‌মিক সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়ে‌ছে।

একাত্তর/এসি
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর