পালিয়ে থেকেও ফ্যাসিবাদীরা বিশৃঙ্খলা করতে চায়: খন্দকার মোশাররফ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৯ পিএম

বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। যারা পতিত ফ্যাসিবাদী ছিল, তারা পালিয়ে থেকেও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। ফ্যাসিস্ট সরকারের যারা যেখান থেকে নানা রকম ষড়যন্ত্র করুক না কেন, আমরা দেশের মানুষকে নিয়ে এর প্রতিরোধ করবো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে দেশে গণহত্যাকারী, খুনি ফ্যাসিস্ট এবং পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার দাবিতে দাউদকান্দি স্কুল মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, এই সময়টা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বর্তমানে নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছেন। খুন,গুম, নির্যাতনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আমরা গত ১৫ বছর আন্দোলন করেছি। বেগম জিয়া, তারেক রহমানসহ ইউনিয়ন, ওয়ার্ডের কর্মীদেরকেও হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমি নিজেও বিভিন্ন মেয়াদে পাঁচ বছর কারাবরণ করেছি। জুলাই আন্দোলনকালে হাজারেরও বেশি ছাত্র নিহত হয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী দাউদকান্দির রিফাত ও বাবুকে হত্যা করেছে।

তিনি বলেন, যে কারণে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি সে কারণগুলো বর্তমান সরকার সমাধান করতে হবে। যারা অন্যায় করেছে তাদের এখনও পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি। আজকে বাংলাদেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র চলছে। যারা পতিত ফ্যাসিবাদ ছিলো তারা পালিয়ে থেকেও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। ফ্যাসিস্ট সরকারের যারা যেখান থেকে আজকে নানান রকম ষড়যন্ত্র করুক না কেন আমরা জাতীয়তাবাদী দল দেশের জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করবো।

তিনি আরো বলেন, আমরা ক্ষমতায় এলে কীভাবে দেশ পরিচালনা করবো, সেটা দেড় বছর আগে প্রচার করছি। যে কোনো সময় নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হোক, ৩০০ আসনে বিএনপি অংশ নিবে। যারা এখনও ষড়যন্ত্র করছে তাদের বলছি, এদেশের জনগণ এখন বিএনপিকে জনপ্রিয় দল মনে করে। আওয়ামী লীগ নিজেরা নিজেদেরকে হত্যা করেছে। তারা রাস্তাঘাটে নানান ধরনের ছবি ম্যুরাল বানিয়ে রাষ্ট্রের শতশত কোটি টাকা নষ্ট করেছে। শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে পালিয়ে গেছে।

তার সাথে থাকা লুটপাটকারীদের একাংশ বিভিন্নভাবে পালিয়েছে। আমরা এই সরকারকে বলতে চাই তাদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেয়া হোক। না হলে তারা দেশে ষড়যন্ত্রমূলক কাজ করেই যাবে। আমরা তত্ত্বাবধায়ক সরকারে সাথে কথা বলেছি, আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে সহযোগিতা করবো।

সবশেষ সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান খন্দকার মোশাররফ।

একাত্তর/আরএ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর