সরকার অন্য কিছু ভাবলে দেশ অন্য পথে যাবে: বুলু

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৮ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি করে দলটির ভাইস প্রেসিডেন্ট বরকত উল্লাহ বুলু বলেছেন, ড. ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। কিন্তু কিছু উচ্চাভিলাষী কয়েকজন উপদেষ্টা, রাষ্ট্র সম্পর্কে যাদের ধারনা কম, এদের পরামর্শে যদি নির্বাচন দিতে বিলম্ব করেন এবং অন্য কিছু চিন্তা করেন, তাহলে দেশ অন্য পথে যাবে। 

তিনি বলেন, সেই পথ থেকে দেশকে ফেরানো কঠিন হবে। পতিত সরকারের যারা দোসর তারা রাজপথে ফিরে আসবেন এবং শেখ হাসিনাও লম্ফঝম্ফ করবেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুরে হাসানহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বুলু বলেন, সবাই পাঁচ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনুসকে সমর্থন দিয়েছিলাম। ভেবেছিলাম তিনি ১৯৯১ সালের মতো ৯০ অথবা ১০০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেবেন। কিন্তু কী কারণে বিলম্ব করা হচ্ছে, তাদের মনে কোনো হীন উদ্দেশ্য রয়েছে কি না, তা আমাদের অজানা। মানুষ প্রতিদিনকার দুর্ভোগ থেকে মুক্তি পেতে চায় এবং আমাদের নানা প্রশ্ন করে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বরকত উল্লাহ বুলুর স্ত্রী নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির আহবায়ক কামাখ্যা চন্দ্র দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ প্রমুখ।

একাত্তর/এসি
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর