মুরাদনগরে ট্রিপল মার্ডার: আট আসামির তিন দিন করে রিমান্ড

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০১:৪৮ পিএম

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি এলাকায় তিন জনকে পিটিয়ে হত্যার ঘটনায় সেনাবাহিনী ও র‌্যাবের হাতে গ্রেপ্তার আট জনকে তিনদিনের রিমান্ড দিয়েছে আদালত।

বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লা ডিবি পুলিশের নিরাপত্তায় কারাগার থেকে চীফ জুডিশিয়াল ১১নং আমলি আদালতে তোলা হয়। মামলার শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হক।

এর আগে কুমিল্লার আমলি আদালত-১১ আদালতে আট জনের রিমান্ড চেয়ে আবেদন করেন জেলা গোয়েন্দা পুলিশ ও মামলার তদন্ত কর্মকর্তা। আদালত ৮ জনেরই রিমান্ড মঞ্জুর করেন।

এ পর্যন্ত এই মামলায় সেনাবাহিনী ও র‍্যাব মিলে আট জনকে গ্রেপ্তার করেছে।

চাঞ্চল্যকর এ হত্যা মামলাটি জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা গোয়েন্দা পুলিশের ওসি মো. আব্দুল্লাহ জানান, ট্রিপল মার্ডারের ঘটনায় গ্রেপ্তার আট আসামির সাতদিন করে রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি পুলিশ। তিনদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। ডিবি পুলিশ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। রিমান্ড শেষে ৮ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

এ মামলার এজহারনামীয় ৩ নাম্বার আসামি বাচ্চু মিয়া মেম্বার আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হলে তার বক্তব্য নথিভুক্ত করে আদালত।

রোববার (৬ জুলাই) বিকেলে মুরাদনগরের চাঞ্চল্যকর পিটিয়ে তিন জন হত্যার ঘটনায় র‍্যাবের হাতে আটক ৬ জনকে কুমিল্লার আদালতে হাজির করে বাঙ্গরা থানা পুলিশ। আসামিদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন ৫নং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিদ্দিক আজাদ।

৫ জুলাই সন্ধ্যায় সেনাবাহিনীর হাতে নাজিমুদ্দিন বাবুল ও ছবির আহমেদ নামে দুই আসামিকে পুলিশের মাধ্যমে আদালতে হাজির করা হলে আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হক তাদেরকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৪ জুলাই মুরাদনগরের কড়ইবাড়ি এলাকায় মাদক কারবারের অভিযোগ এনে নিজ বাড়িতে রোকসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় রোকসানা বেগম রুবি আক্তারে বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

৬ জুলাই বিকেলে র‍্যাবের হাতে গ্রেপ্তার বাচ্চু মিয়া, রবিউল আওয়াল, আতিকুর রহমান, মো. বায়েজ মাষ্টার, দুলাল ও আকাশকে আদালতে তোলা হলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

কুমিল্লার আদালত পরিদর্শক সাদেকুর রহমান বলেন, এ মামলায় মোট আট জনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে। শনিবার সন্ধ্যায় দুই জনকে ও রোববার বিকেলে ছয় জনকে আদালতে নিয়ে আসা হয়। আদালত তাদের জামির নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এর মধ্যে মামলার তিন নাম্বার আসামি বাচ্চু মিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

একাত্তর/আরএ
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
অপ্রতিম হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তুহিনসহ তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তারা হত্যার দায় স্বীকার করলেও ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন...
কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইয়েমেন সংলগ্ন অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের অব্যাহত তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন নৌবাহিনী!
জনগণের জন্য জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত...
দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘাত ও সাড়ে চার হাজার মার্কিন সেনার আত্মত্যাগের স্মৃতি বিজড়িত পথ বেয়ে অবশেষে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র ইরাক ছাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবরের মধ্যে দেশটিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর