ফেনীর সব প্রধান নদীর পানি বিপদসীমার নিচে

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৩:২৩ পিএম

ফেনীর সবক’টি প্রধান নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে সদর, ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী ও সোনাগাজীর নিম্নাঞ্চলে জমে থাকা পানি সরে যাওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে পানি নেমে যাওয়ায় ক্ষতির চিহ্ন ফুটে উঠছে সর্বত্র।

টানা বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলের তোড়ে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ২১টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বসতঘর, ধানক্ষেত, মাছের ঘের ও রাস্তাঘাট।

সরেজমিনে ঘুরে দেখা যায়, স্কুলঘরে আশ্রয় নেয়া পরিবারগুলো বাড়িতে ফিরতে শুরু করেছে।

এবারের বন্যায় জেলার কয়েক হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে বহু পুকুর ও মাছের ঘের। এছাড়া, কাঁচা সড়ক ও গ্রামীণ অবকাঠামোরও বেশ ক্ষতি হয়েছে।

তবে, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে এবং দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া শুরু করছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের ত্রাণ ও পুনর্বাসন উপদেষ্টা ফারুক ই আজম পরিদর্শনে এসে টেকসই বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।

অন্যদিকে দুর্যোগে ত্রাণ নয় বরং এখানকার মানুষ একটি স্থায়ী বাঁধের জন্য দাবি তুলছেন।

 

একাত্তর/আরএ
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় পড়া শুরু করেছে হাইকোর্ট।  
আলোচিত ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর চূড়ান্ত রায় ঘোষণার জন্য সোমবার (২৪ আগস্ট) দিন নির্ধারণ করেছে হাইকোর্ট।
দিনাজপুরের বিরামপুর এবং ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ১৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর