চট্টগ্রামে ওয়াসিম-তারুয়ার স্মরণে শহীদ স্মৃতি ফলক উদ্বোধন

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৯:৩৯ পিএম

চট্টগ্রামে জুলাই আন্দোলনে বাংলাদেশের দ্বিতীয় শহীদ এবং চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম ও তারুয়া তরুসহ সকল শহীদদের নামে স্মৃতি ফলক ও মিনারকে উদ্বোধন করা হয়েছে।

দেশ রক্ষা তারেক মঞ্চের সার্বিক ব্যবস্থাপনায় এবং আকবর শাহ থানা, পাহাড়তলী থানা, খুলশী থানা যুবদল-ছাত্রদলের উদ্যোগে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের পূর্ব ফিরোজ শাহ এলাকায় এ স্মৃতি ফলক ও মিনার স্থাপন করা হয়।

চট্টগ্রাম নগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম। বিশেষ অতিথি- আকবর শাহ থানা বিএনপি সাবেক সভাপতি আবদুস সাত্তার সেলিম।

উপস্থিত ছিলেন নগর যুবদল সাবেক সহ সভাপতি নুর আহম্মদ গুড্ডু, সাবেক সহ সভাপতি শাহেদ আকবর, সহ সভাপতি ফজলুল হক সুমন, উত্তর পাহড়তলী ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান চৌধুরী, মিয়া হারুন, নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, শাহরিয়ার জিয়া খুলশী থানা যুবদল আহবায়ক হেলাল হোসেন, সাইফুল আলম রুবেল, পাহাড়তলী থানা যুবদল সদস্য সচিব শাখাওয়াৎ রাজু, খালেদ সাইফুল্লাহ, সেলিম উদ্দীন, গাজী ফারুক, মো. ইউনুস, বিএনপি নেতা মো. দিদার নুর বক্স মিলন, মো. হানিফ, মো. ইসমাইল, মো. মহিউদ্দীন, ছাত্রদল নেতা সালাউদ্দীন সাহেদ, মাষ্টার আরিফ, রাজিবুল হক, মো. ওমর, শাহাদাত হোসেন ও মহিলা নেত্রী সখিনা বেগম সুমি প্রমুখ।

এ উপলক্ষ্যে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প ওষুধ বিতরণের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. শাহ নেওয়াজ সিরাজ মামুন, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. রিজবী ইফতেখার অমি, ডা. মীর ওয়াজেদ অলী, ডা. আশরাফুল করিম, ডা. রিফাত কামাল, ডা. সাদিয়া এরিন।

এছাড়া জুলাই আন্দোলনে দেশের সকল শহীদ ও আহতের জন্য কোরান খতম ও দোয়া করেন ফিরোজ শাহ বড় মসজিদের পেশ ইমাম।

একাত্তর/আরএ
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর