আশুগঞ্জে চলন্ত রেলের ১১ বগি বিচ্ছিন্ন, ঢাকা-চট্টগ্রাম-সিলেট আপ লাইনে চলাচল বন্ধ

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৯:১৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনের ১১টি বগি চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে পাঁচটি বগি নিয়ে এগিয়ে যায় ট্রেনটি। আতঙ্কে ট্রেনের অনেক যাত্রী হুড়োহুড়ি ও লাফ দিয়ে নেমে পড়েন। এতে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। 

তবে সন্ধ্যা সাতটার দিকে ট্রেনটি ইঞ্জিনসহ পাঁচ বগি নিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় আশুগঞ্জ মেঘনা নদীর ওপর বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের আপ লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়।   

সোমবার (১৮ আগস্ট) বিকেল পাঁচটা ৩৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ স্টেশনের কাছে ট্রেনের বগির সংযোগের কাপলিঙ্ক ভেঙে এই দুর্ঘটনা ঘটে। 

ট্রেনের পরিচালক (গার্ড) কেএম শাহীনূর ইসলাম জানান, আশুগঞ্জ স্টেশন ঢোকার সময় ‘ট’ ও ‘ঠ’ বগির মাঝখানের কাপলিঙ্ক ভেঙে আলাদা হয়ে যায়। এতে পেছনের ১১টি বগি ছাড়াই ট্রেনটি ইঞ্জিনসহ পাঁচটি বগি নিয়ে আশুগঞ্জ প্রবেশ করে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

আশুগঞ্জ রেল স্টেশনের মাস্টার শহিদুল ইসলাম জানান, ট্রেনটি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া ১১টি বগি কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন দিয়ে আশুগঞ্জ স্টেশনে আনা হচ্ছে। এছাড়া ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। তবে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ওই লাইন রেল চলাচল কখন সচল হবে তা রাত ৯টা পর্যন্ত জানা যায়নি।

একাত্তর/এসি
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর