পিআর পদ্ধতিতে প্রার্থী বাছাইয়ের সুযোগ নেই: রিজভী

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৩:০৩ পিএম

বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, হঠাৎ করে দুই-একটি রাজনৈতিক দল আনুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) মাধ্যমে নির্বাচনের কথা বলছে। এতে শুধু দলীয় প্রতীকে ভোট দিতে হবে। তবে, এই পদ্ধতিতে প্রার্থী বাছাইয়ের কোনো সুযোগ নেই। তাই এই পদ্ধতিতে রাজনৈতিক দলগুলো আর কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাংকের পার মাঠে জেলা বিএনপি আয়োজিত সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় রিজভী বলেন, চাঁদাবাজ, দখলবাজ কিংবা গণতন্ত্রকে হত্যা করা ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবে না। বিএনপির সদস্য হবে তারা, যারা সমাজের গুণীজন, দেশপ্রেমিক এবং গণতন্ত্রে বিশ্বাসী।

রিজভী বলেন, ৩০ লাখ মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশকে ধ্বংস করেছে শেখ হাসিনা। সাড়ে আট লাখ বছর আগে মানব সমাজে যে হিংস্রতা ছিল, সেই হিংস্রতাই শেখ হাসিনা বাংলাদেশে প্রয়োগ করেছেন। তবে এই রক্তপিপাসু স্বৈরাচারীকে দেশের মানুষ পরাজিত করেছে। এখন সময় এসেছে নতুন করে বাংলাদেশকে গড়ে তোলার।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন- কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল।

কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী র‌্যালি ও মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। পরে প্রধান অতিথি সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। 

একাত্তর/এসি
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর