প্রধান বিচারপতিও কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন: অ্যাটর্নি জেনারেল

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ পিএম

প্রধান বিচারপতিও কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়রাম্যানের মো. আসাদুজ্জামান।

শনিবার (৬ সেপ্টেম্বর)  দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতিতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

অ্যাটর্নি জেনারেল বলেন, আইনজীবীদের বিরুদ্ধে কনটেম্পট হয়, জাজদের বিরুদ্ধে কেন হয় না; আপনাদের সদয় বিবেচনার জন্য বলছি, আজকের বাংলাদেশের প্রধান বিচারপতি যেদিন উনার আসনে আসিন হলেন, আমি বলেছিলাম, আপনার বিচারকদের বলে দেবেন, আমার কোনো আইনজীবী যেন কোনো বিচারক দ্বারা অসম্মানিত না হই। আমি বলেছিলাম, বাংলাদেশের প্রায় ৮০ হাজার আইনজীবী আপনার আদালতে কর্মকর্তা। উনি প্রিজাইডিং বা জাজ হিসেবে কোনো আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার করতে না পারে, এটা আপনি খেয়াল রাখবেন। সঙ্গে সঙ্গে এও বলেছিলাম, মনে রাখবেন আপনিও কিন্তু কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন।

তিনি বলেন,  আপনার বিচার প্রক্রিয়ায়, আপনাদের বিচার প্রক্রিয়ায়, কোনো জাজের বিচার প্রক্রিয়ায় এমন কোনো ধারণা যদি তৈরি হয় যে, আদালতে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে না, আদালত মানুষের নির্যাতনকে প্রশ্রয় দেয়। কোনো বিচারকের এই ধরনের আচরণের কারণে যদি বিচার বিচার বিভাগের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয় তাহলে ওই বিচারক আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হবেন।  উদাহরণ হিসেবে বলেছিলাম বিচারপতি খাইরুল হক, সৈয়দ মাহমুদ হোসেন, এদেশের বিচারপতি মানিক সারা বাংলাদেশের বিচার ব্যবস্থার সম্পর্কে মানুষের মধ্যে যে অনাস্থা পরিবেশ সৃষ্টি করেছিলো, মুক্তিযুদ্ধের চেতনার নামে যে ধরনের বিচার ব্যবস্থা আমাদের সামনে উপস্থাপন করেছিল, আমি বলেছিলাম এখান থেকে আদালত অবমাননার দোষী সাব্যস্ত হওয়া শুরু হোক। সে কারণে আমি আশ্বস্ত করতে চাই, আমরা যারা কাজ করছি তারা দুর্নীতির বিরুদ্ধে থেকে আইনজীবীদের জন্য অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবো এটা আমাদের প্রত্যয়।

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. তাজুল ইসলামের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আমির হোসাইন বুলবুলের সঞ্চালনায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির (চট্টগ্রাম বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক ব্যরিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার প্রমুখ বক্তব্য রাখেন।  এসময় আইনজীবী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
নোয়াখালীতে পুলিশের বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিনসহ এক ‍যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি নিবন্ধনহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর