দিনে তর্ক, সংঘর্ষ রাতে ও পরের দিন সকালে, আহত ৩০

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৪:০৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে তর্কের জেরে দুই দল গ্রামবাসীর মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে জেলার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজারে প্রথম দফা এবং শুক্রবার (১০ অক্টোবর) সকালে দ্বিতীয় দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুর্গাপুর এলাকার বড় বাড়ি ও মুন্সি বাড়ির লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতেই উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরই জেরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়ায়। দুই দফা চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে প্রথমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণ করে। আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। 

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া বলেন, সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে। 

একাত্তর/এসি
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর