ফেনীতে অপহরণের পর শিশু হত্যা, তিন জনের মৃত্যুদণ্ড

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫৬ পিএম

ফেনীতে আহনাফ আল মাঈন নাশিদ (৭) নামে শিশুকে অপহরণ ও হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এএমএন মোর্শেদ এই রায় ঘোষণা করেন। এসময় কাঠগড়ায় সব আসামি উপস্থিত ছিলেন।

দণ্ডিতরা হলেন- আশরাফ হোসেন ওরফে তুষার, মোবারক হোসেন ওয়াছি ও মো. ওমর ফারুক রিপাত।

ফেনী জেলা জজ কোর্টের পিপি মেজবাহ উদ্দিন খান জানান, ২০২৪ সালের আট ডিসেম্বর ফেনী শহরের একাডেমি এলাকার বাসিন্দা সোহাগের পুত্র আহনাফ আল মাঈন নাশিদকে অপহরণ করে নিয়ে যায় অভিযুক্তরা। অপহরণের পর তারা শিশুটির পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। পরে পুলিশি তদন্ত ও অভিযানে ফেনী সদরের শিবপুর রেলক্রসিং সংলগ্ন একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত সর্বোচ্চ সাজার সিদ্ধান্ত নিয়েছেন। 

মেজবাহ বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকর হবে।

নিহত নাশিদের পরিবারও এই রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন।

একাত্তর/এসি
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর