খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু, পল্লী বিদ্যুতের দায় নিয়ে প্রশ্ন

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনের রডের স্তূপে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটি মারা যায়। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ অফিসের কর্মীদের অসতর্কতা ও কাজ চলাকালীন বিদ্যুৎ সংযোগ দেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তাদের দায় অস্বীকার করেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে জেলার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের সাতপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত শিশুটির নাম রাফি (১০) সে শিমরাইল গ্রামের মধ্যপাড়া এলাকার প্রবাসী সোহাগ মিয়ার ছেলে। সে তার মায়ের সঙ্গে কসবা পৌর শহরের মরা পুকুর পাড় এলাকায় ভাড়া বাসায় থাকতো। ঈদের পরদিন তারা নানাবাড়িতে বেড়াতে এসেছিলো।

নিহত শিশুর মা আকলিমা বেগম জানান, দুপুরে তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাড়ির বাইরে জনৈক জামাল মিয়ার একটি নির্মাণাধীন ভবনের পাশে রাখা রডের স্তূপের ওপর খেলা করছিলো রাফি। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই সময় বিদ্যুৎ অফিসের লোকজন সেখানে কাজ করছিলেন। হঠাৎ তারা বিদ্যুৎ সংযোগ দিলে জামাল মিয়ার টিনের ঘরের বেড়া, নিচের মাটি ও রডের স্তূপ বিদ্যুতায়িত হয়। এতে রডের ওপর থাকা রাফি তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে কসবা পল্লী বিদ্যুৎ সমিতির খাড়েরা এলাকার এজিএম সুভাষ চন্দ্র দাস বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই এবং এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তবে আমাদের কোনো লোক সেখানে কাজ করতে গিয়েছিলো কি না, তা আমরা খতিয়ে দেখবো।

কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা আইনি ব্যবস্থা নেবো।

একাত্তর/এসি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর