সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রাম বন্দরে আরও তিন জাহাজ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৩:২১ পিএম

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সঙ্কটের মধ্যেই স্বস্তির খবর দিচ্ছে চট্টগ্রাম বন্দর। শুক্রবার (৩ এপ্রিল) ডিজেল, এলপিজি ও এলএনজি নিয়ে আরও তিনটি জাহাজ বন্দরে ভিড়েছে। এর মধ্যে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে এসেছে ‘এমটি ইউয়ান জিং হে’।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে এসব তথ্য জানা গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসা দশম জাহাজ।

বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, শুক্রবার দুপুরে সিঙ্গাপুর থেকে আসা ‘এমটি ইউয়ান জিং হে’ জাহাজটিকে বন্দরের ডলফিন জেটিতে ভেড়ানো হয়েছে। বেলা দুইটায় বিপিসির কর্মকর্তারা জাহাজটি পরিদর্শন করেন এবং এরপরই জ্বালানি খালাসের প্রক্রিয়া শুরু হয়।

ডিজেলবাহী জাহাজের পাশাপাশি বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এলপিজি ও এলএনজি নিয়ে আসা আরও দুটি বড়ো জাহাজ। এই দুই জাহাজে মোট ৬০ হাজার মেট্রিক টন গ্যাস রয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বন্দর ও কাস্টমস সার্বক্ষণিক কাজ করছে। তিনি আরও জানান, জ্বালানি তেলবাহী আরও চারটি জাহাজ বর্তমানে চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে।

বিপিসি সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থা যাতে বিঘ্নিত না হয়, সেজন্য পাইপলাইনে থাকা তেল ও গ্যাসের পাশাপাশি বিকল্প উৎস থেকে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলো থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির মাধ্যমে দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখার চেষ্টা চলছে।

সঙ্কট মোকাবিলায় সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী এসব জ্বালানি দ্রুত খালাস ও বিতরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একাত্তর/এসি
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর