এনসিটি ডিপি ওয়ার্ল্ডের হাতে যাবে কি না আলোচনা করে সিদ্ধান্ত: নৌমন্ত্রী

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পিএম

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’কে দেওয়ার বিষয়টি এর ন্যায্যতা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রোববার (১৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বন্দর সফরে এসে এসব কথা বলেন মন্ত্রী। এদিন তিনি দেশের প্রধান সমুদ্রবন্দরের এনসিটি এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ রবিউল আলম বলেন, চট্টগ্রাম বন্দর যেভাবে এগিয়েছে, সেটি ইতিবাচক। তবে আরও অনেক কিছু করার সুযোগ আছে। সমন্বিতভাবে কাজ করে এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে হবে।

মন্ত্রী আরও জানান, বন্দরের সক্ষমতা বাড়াতে কিছু নতুন প্রকল্প পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে শুরু করার পরিকল্পনা সরকারের রয়েছে। পাশাপাশি ‘ল্যান্ডলর্ড মডেল’ নিয়েও আন্তর্জাতিক পর্যায়ের বেশ কিছু প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। যারা বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দিতে চায়। তিনি মনে করেন, এতে করে কন্টেইনার টার্মিনালগুলোর কার্যক্রম আরও দক্ষভাবে পরিচালনা করা সম্ভব হবে।

সফরকালে বন্দরের বেশ কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, চিহ্নিত সমস্যার মধ্যে কিছু বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া গেছে। আর কিছু বিষয়ে ঢাকায় ফিরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিদর্শনকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
বন্দরসীমা, বহির্নোঙরে জাহাজের নিরাপত্তা, অননুমোদিত নৌযান চলাচল এবং অবৈধভাবে মাছ ধরার জাল স্থাপনের ফলে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল ব্যাহত ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম সংলগ্ন নিলাম শেডে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সিঙ্গাপুরের পর এবার মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে একটি ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে ৩৪ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে বন্দরের ডলফিন জেটিতে ভিড়ে ‘এমভি সান গ্যাং...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সঙ্কটের মধ্যেই স্বস্তির খবর দিচ্ছে চট্টগ্রাম বন্দর। শুক্রবার (৩ এপ্রিল) ডিজেল, এলপিজি ও এলএনজি নিয়ে আরও তিনটি জাহাজ বন্দরে ভিড়েছে। এর মধ্যে...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর